1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা  “তোমাদের মাধ্যমেই ফরিদপুরের সুনাম সারাদেশে ছড়িয়ে পরবে”

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯১ Time View
ফরিদপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
“তোমাদের মাধ্যমেই ফরিদপুরের সুনাম সারাদেশে ছড়িয়ে পরবে”
ফরিদপুর :
ফরিদপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে শেখ রাসেল স্টেডিয়ামে জেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১হাজার ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম।
জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জেলায় ১হাজার ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আমরা চাই একজন শিক্ষার্থীও যেন ঝরে না যায়। তোমাদের অনেক দূর যেতে হবে। আলোকিত মানুষ হতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু যখন ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশের স্বাধীন মাটিতে পা দিয়েছিলেন, তখন সকল বিদেশী সাংবাদিকরা তাকে ঘিরে ধরে বলেছিল বাংলাদেশে কোনো সোনা, গ্যাস, খনিজ সম্পদ নেই, আপনি প্রত্যেকটি বক্তব্যে বলেন আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ। আপনি কেন বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলেন ? প্রতিউত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন আমার সাড়ে সাত কোটি মানুষ আছে, আমার এই মানুষ সোনার মানুষ। আমি এই মানুষগুলোকে সোনার মানুষে পরিনত করবো।
তিনি আরো বলেন, আমারা আলোকিত ফরিদপুর গঠন করতে চাই। ফরিদপুরের ১হাজার ২৬ জন কৃতি শিক্ষার্থী আলোকিত ফরিদপুর গঠন করবে। এরাই ফরিদপুরের সোনার মানুষ। তাদের সোনার মানুষ তৈরি হতে যে ধরনের সহযোগিতা দরকার তা করা হবে।
জেলা প্রশাসক বলেন, তোমরা পড়ালেখার মধ্যে দিয়েই থাকবে। মাদককে দুরে রাখবে। কোনো খারাপ কাজে থাকবে না। তোমাদের মধ্য দিয়েই ফরিদপুরের সুনাম সারাদেশে ছড়িয়ে পরবে।
সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশে বিশেষ বক্তা ছিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা তরুন উদ্যোক্তা আয়মান সাদিক। আয়মান সাদিকের বক্তব্যে শুনে মুগ্ধ হয়েছে শিক্ষার্থীরা। আয়মান সাদিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দশ বছর পড়ালেখার পর জিপিএ-৫ পেয়েছো, এটা একটা দারুন অনুভুতি লাগছে তোমাদের কাছে। অসাধারণ একটা ফিলিংস লাগছে তোমাদের। তোমাদের এই অনুভুতি শেষ বারের মতো নয়, শুরু হয়েছে মাত্র। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এগিয়ে যেতে হবে। এছাড়াও তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
রাতে কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাস ও সেরা কন্ঠ তারকা আছিয়া ইসলাম দোলা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati