1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ
শিরোনাম :

আনসার আল ইসলাম দাওয়াতি শাখার চার সদস্য গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ Time View

আনসার আল ইসলাম দাওয়াতি শাখার চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামর উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে মুনতাসীর বিল্লাহ সংগঠনটির উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার প্রধান। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও এবং দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর থেকে সংগঠনের সদস্য মো: ইয়াছিনকে (১৭) গ্রেফতার করে। ইয়াছিনের দেয়া তথ্যে দিনাজপুর থেকে আনসার আল ইসলামর উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার সদস্য মুনতাসির বিল্লাহ (৩৬) ও তার দুই সহযোগী
আব্দুল মালেক (৩৩) এবং সাব্বির হোসেনকে (২০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দাওয়াতি বই, চারটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আলকায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামর কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়। পরে সংগঠনের সদস্যদের মাধ্যমে আনসার আল ইসলামে যোগদান করে উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিল। উত্তরাঞ্চলে সংগঠনের কার্যক্রম বাড়াতে মসজিদ, বাসায় সদস্যদের নিয়ে গোপনে সভা করতো।

গ্রেফতারকৃত মুনতাসীর বিল্লাহ সংগঠনটির উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার প্রধান। তিনি টেক্সটাইল বিষয়ে লেখাপড়া করেছেন। ২০২১ শীর্ষস্থানীয় নেতার মাধ্যমে আনসার আল ইসলাম সংগঠনে যোগ দেন। পরবর্তীতে উত্তরাঞ্চলে দাওয়াতী কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত হন। এ পর্যন্ত ১৫ জনের বেশি ব্যক্তিকে সংগঠনের সাথে যুক্ত করেছে বলে স্বীকার করেছেন।

গত ৩১ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামর খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতি শাখার ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati