1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ
শিরোনাম :

ফরিদপুর পৌর আওয়ামী লীগের কমিটি নিয়ে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪১ Time View

ফরিদপুর পৌর আওয়ামী লীগের কমিটি নিয়ে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নতুন আহবায়ক ও ৩ যুগ্ম আহবায়ককে পদায়ন করে নতুন কমিটি গঠনের প্রতিবাদ ও বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আলিপুরের গোলপুকুর ড্রিমের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু। এ সময় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সদস্য সচিব মনিরুজ্জামান মনির।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,  গত ২৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ করেই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ফরিদপুর পৌর আওয়ামী লীগের একটা আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি আহ্বায়ক কমিটি থাকা অবস্থায় আরেকটা কমিটি সম্পূর্ণ অসাংগঠনিক।

চিঠিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক কমিটি গঠনের কথা থাকলেও আমাদের জানামতে গত কেন্দ্রীয় কমিটির সভায় পৌর কমিটি বিষয় নিয়ে কোন আলোচনা হয়নি।

চিঠিতে বলা হয়েছে যে আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক পদায়ন করা হইল। ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি থাকা সত্ত্বেও নতুন করে আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক পদায়ন সম্পূর্ণ অসাংগঠনিক, যা আমাদের বিস্মিত করেছে। আমরা উক্ত কমিটি বাতিলের দাবি জানাই।

এধরনের সিদ্ধান্ত ফরিদপুর আওয়ামী লীগে বিভক্তি সৃষ্টি করছে উল্লেখ করে দলীয় ঐক্য ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন কানু, ডা. ওয়াহিদুর রহমান সহ শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati