1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুখালীতে চাচা- ভাতিজা হত্যা মামলার প্রধান আসামি। খুনিদের বাঁচাতে একটি স্বার্থন্বেষী মহলের চেষ্টা।।

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৯৩৪ Time View

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের আলোচিত সিদ্দিক মোল্লা হত্যা ঘটনায় আপন চাচা ভাতিজা কে প্রধান আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা হয়েছে । মামলা সূত্রে জানা যায় উপজেলার বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান ও তার আপন চাচা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন খান লাল কে প্রধান আসামি করা হয়েছে। মামলা নম্বর ৪ তারিখ ৪/০৭/২০২০। এছাড়া এই একই পরিবারের আরও ৪ জনকে আসামি করা হয়েছে। এই পরিবারের অন্যান্য আসামিরা হলেন  শামসুদ্দিন খান, বাঁকা খান, রাজু খান ও রনি খান।  এছাড়া এ মামলার অপর আসামী কোড়দি ইউনিয়নের কুখ্যাত রাজাকার পুত্র  সন্ত্রাসী বাহিনীর প্রধান আহম্মদ মেম্বরকে অন্যতম আসামি করা হয়। মামলায় মোট ৬০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এদিকে একটি স্বার্থনেশি মহল খুনি লালখান ও তার পরিবারভুক্ত আসামীদের বাঁচানোর জন্য বিভিন্নভাবে তদবির চালিয়ে যাচ্ছেন। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে তাদের নাকের ডগায় খুনীদেরকে রক্ষার জন্য বাগাট বাজারে ছোট ছোট প্রতিবাদ সমাবেশ করছেন,। এই ঘটনায় মধুখালী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামকে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে বলেন আমরা কোনো মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি, তিনি আরো বলেন তারা মানববন্ধন করার চেষ্টা করেছিল কিন্ত আমরা করতে দেইনি। যদি কেউ করে থাকে আমার অজানা।

খুনীদের মামলা থেকে নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

একাধিক সূত্রে জানা যায় সোমবার সকালে স্থানীয় বাজারে মোহাম্মদ সিদ্দিক মোল্লা হত্যা মামলা থেকে সিদ্দিক মোল্লা হত্যা মামলার প্রধান আসামি লালখান, মতিয়ার খানসহ তাদের পরিবারের অন্যান্য আসামীদের বাদ দেয়ার জন্য স্বয়ং আসামিদের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এই ঘটনায় সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মধুখালী থানার ওসির পক্ষপাতিত্বমূলক আচরণে মামলার বাদীর পরিবার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করছেন মামলার বাদী মৃত সিদ্দিক মোল্লার ছেলে কামরুল ইসলাম সাংবাদিকদের মুঠোফোনে জানান আমি শুনেছি মধুখালী থানার ওসির উপস্থিতিতে আমার বাবার খুনিরা প্রকাশ্যে সমাবেশ করেছে, তিনি আরো বলেন ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মধুখালী থানা পুলিশ কোনো আসামি ধরতে পারেনি।

খুনিদের গ্রেপ্তারের বিষয়ে মধুখালী থানার ওসি র সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন এখনও কোনো আসামি আমরা ধরতে পারিনি তবে প্রক্রিয়া চলমান আছে।

মামলার অন্য আসামিরা হলেন মুজাফফর শেখ মুরাদ শেখ, এমদাদুল শেখ, হাফিজুল শেখ, মাহবুব হোসেন, আলমগীর শেখ, আশরাফুল মন্ডল, তুহিন শেখ, সোহরাব হোসেন, জাফর হোসেন, জাহিদ শেখ, আহাদ আলী মন্ডল,  চপল, শেখ ফিরোজ শেখ, হারুন শেখ ফুরাদ, মুরাদ মন্ডল, রাসেল মন্ডল, খাইরুল মুন্সি শিহাব শেখ, জিহাদ শেখ, ফরহাদ শেখ, সাত্তার সেখ, মিজান খান ,হাবিবুর মন্ডল ,রেজাউল শেখ, লাকু মন্ডল,  সিদ্দিক মন্ডল সুজাত, নাসির মন্ডল ,রবিউল ,জুয়েল শেখ, আসাদ শেখ, রেজাউল মন্ডল, ইদ্রিস মন্ডল, শাবরুল আক্কাস শেখ, আলমগীর মন্ডল, চানআলী, মাহাতাব শেখ, রাজাকারপুত্র আহমদ আলী শেখ, বিপুল মন্ডল মামুন শেখ মাহবুব শেখ মোস্তফা মুন্সি রনি, শেখ রহমান শেখ, আলাউদ্দিন শেখ, সহ অজ্ঞাত ১০/১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati