1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪ ফরিদপুরে প্রাচীণ মন্দিরের সম্পত্তি নিয়ে ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, নির্মাণ হচ্ছে দোকান প্রধানমন্ত্রীর উপহার নিয়ে অসুস্থ ত্যাগী বিএনপি নেতাদের বাড়িতে সাংসদ শহিদুল ইসলাম বাবুল
শিরোনাম :

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতের উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪১১ Time View

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতের উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বের জীবন এবং মানবতা রক্ষায় যুদ্ধ ও সংঘাতকে না বলা সম্ভব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। বাংলাদেশে এবং ভারতের চমৎকার সম্পর্ক প্রতিবেশি কুটনীতির রোল মডেল। প্রতিবেশীরা নানা ইস্যুতে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলতে পারে, যেমনটি আমরা আমাদের সীমান্ত নিয়ে করেছি।

বুধবার (২২ নভেম্বর) গণভবন থেকে জি ২০ ভার্চুয়াল সামিটে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে জি-২০ দেশগুলোর সভাপতির আসনে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বিগত ১৫ বছরের দীর্ঘ সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বাংলাদেশ এখন সক্ষম হয়েছে বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে দাঁড়াতে। এই সময়ের মধ্যে অতি দারিদ্রের হার ২০০৬ সালের ২৫ দশমিক ১ শতাংশ থেকে ২০২২ সালে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে অন্তত পাঁচ গুণ।

শেখ হাসিনা বলেন, বিশ্বে আরোপিত স্যাংশন এবং কাউন্টার স্যাংশনের গেঁড়াকলে বিশ্বব্যাপী মানবিক এবং অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। গত দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে নারী পুরুষ নির্বিশেষে এমনকি নিরপরাধ শিশুদেরও গণহত্যা, নৃশংসভাবে হত্যার ঘটনা আমরা প্রত্যক্ষ করছি। এসব নৃশংস ঘটনা বিশ্বে অনেক উদ্বেগ ছড়াচ্ছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে জীবন এবং মানবতা রক্ষায় যুদ্ধ ও সংঘাতকে না বলা খুবই সহজ বিষয়। বাংলাদেশে এবং ভারতের চমৎকার সম্পর্ক প্রতিবেশি কুটনীতির রোল মডেল হিসেবে আখ্যায়িত করা হয়। প্রতিবেশীরা নানা ইস্যু বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলতে পারে, যেমনটি আমরা আমাদের সীমান্ত নিয়ে করেছি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গত এক বছরে জি২০ প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে আমি বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশে আশ্রিত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে ভুমিকা রাখার জন্য আহ্বান জানাই। জি-২০ সামিটে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবে পরিণত করতে কাজ করতে হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati