1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু বিচারাধীন জমি বিরোধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার অভিযোগ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করল ফরিদপুর জেলা ছাত্রদল ভাঙ্গায় পপির বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
শিরোনাম :

বিদেশি কূটনীতিকদের সম্মানে বিজয় সন্ধ্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৮ Time View

বিদেশি কূটনীতিকদের সম্মানে বিজয় সন্ধ্যা

মহান বিজয়ের মাসকে স্মরণীয় করতে শীতের সন্ধ্যায় পিঠা, গান, নৃত্য ও যাত্রাপালায় মজে উঠেলেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা। বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে জাস্টিস শাহাবুদ্দিন পার্কে কূটনীতিকদের সম্মানে আয়োজন করা হয় বিজয় সন্ধ্যা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই অনুষ্ঠান আয়োজন করে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খাবারের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি যোগ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।

শীতের এই সন্ধ্যায় মুখরোচক খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন অতিথিরা। নকশি পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ডাল রুটি, মালপোয়াসহ নানাপদের খাবারের আয়োজন করা হয়েছিল। ছিল ঘিয়ে ভাজা গরম রেশমি জিলাপি।

একদিকে দেশীয় খাবার অন্যদিকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব উপজীব্য করে যাত্রাপালা প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন প্রেমা অনন্যা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চলচ্চিত্র শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট চিত্রনায়ক রিয়াজ এবং সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আকতার।

চলচ্চিত্র শিল্প সমিতির ভাইস প্রেডিডেন্ট ও চিত্রনায়ক রিয়াজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম। আমরা বাংলাদেশের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে রোমাঞ্চিত। এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক সমৃদ্ধি এবং উদযাপনের একটি সন্ধ্যা হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে। আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য , খাবারগুলো তুলে ধরার চেষ্টা করছি।

পিঠা উৎসবের পাশাপাশি বিখ্যাত শিল্পীদের নিয়ে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, মাইম ফেস্ট এবং নকশিকথা নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati