1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু বিচারাধীন জমি বিরোধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার অভিযোগ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করল ফরিদপুর জেলা ছাত্রদল ভাঙ্গায় পপির বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
শিরোনাম :

ফরিদপুর ডিসি রেকর্ডরুমে  ১২টি ল্যাপটপ চুরির ঘটনায় ৫ আসামী গ্রেপ্তার 

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৬২৯ Time View
ফরিদপুর ডিসি রেকর্ডরুমে  ১২টি ল্যাপটপ চুরির ঘটনায় ৫ আসামী গ্রেপ্তার
নিজস্ব  প্রতিনিধি :
ফরিদপুর জেলা প্রশাসকের রেকর্ড রুমের সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত বারোটি ল্যাপটপ ও একটি স্যামসাং মোবাইল চুরির ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এরা হলেন সুলতান মুন্সি (২৬), সাহিদুল শেখ (২২), পারভেজ শেখ (২২), মোঃ লিয়ন শেখ (৩০), শামীম খান (৩০)।
এ বিষয়ে ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, গত ১৭ ডিসেম্বর রাতে চোরেরা ফরিদপুর জেলা প্রশাসকের রেকর্ডরুমের (মহাফেজখানা) দরজার তালা ও কড়া ভেঙ্গে প্রবেশ করে Dell কোম্পানীর ১২টি ল্যাপটপ ও
১টি বাটন স্যামসাং ডোস মোবাইল সেট চুরি করে।
এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করে তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে।
বুধবার সন্ধ্যায় শহরের গৃহলক্ষীপুর পারভেজ এর বাসা হইতে আসামী সুলতান মুন্সি ও পারভেজ শেখকে গ্রেফতার করা হয়। এসময় পারভেজের হেফাজত হইতে ১টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। সুলতান মুন্সির স্বীকারোক্তি মোতাবেক তার বাসা হইতে ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়। অপর আসামী সাহিদুল শেখকে তার বাসা হতে ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাহাদের দেওয়া তথ্য মতে আসামী লিয়নের কাছ থেকে ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। আসামী শামীমকে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান।
এ সময় ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati