1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু বিচারাধীন জমি বিরোধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার অভিযোগ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করল ফরিদপুর জেলা ছাত্রদল ভাঙ্গায় পপির বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
শিরোনাম :

টাঙ্গাইল-২ আসনের নৌকা প্রার্থীর অনুসারী দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ Time View

টাঙ্গাইল-২ আসনের নৌকা প্রার্থীর অনুসারী দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ওরফে ছোট মনিরের অনুসারী মো. মনিরকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শূঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ এবং আনসার সদস্যের সমন্বয়ে যৌথ বাহিনী টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় গোপালপুর উপজেলার আমতলা এলাকায় তল্লাশি চৌকি পরিচালনা করা হয়। এসময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে মাইক্রোবাসে থাকা কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে মো. মনির (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি রামদা, পাঁচটি চায়না তলোয়ার, ১৪টি বল্লম, ৯টি স্টিলের পাইপ জব্দ করা হয়।

অস্ত্রসহ গ্রেপ্তার মনির গোপালপুর উপজেলার ভুয়ার চক গ্রামের মো. লোকমানের ছেলে এবং নৌকার প্রার্থী তানভীর হাসানের আরিফের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

এরআগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের অনুসারীরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভা চলাকালে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানাসহ নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

এছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তানভীর হাসান ছোট মনিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছোট মনিরকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati