1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু বিচারাধীন জমি বিরোধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার অভিযোগ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করল ফরিদপুর জেলা ছাত্রদল ভাঙ্গায় পপির বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
শিরোনাম :

নাশকতার শঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৪ Time View

নাশকতার শঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন দুটি হলো- রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরর্দী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন। আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এধরনের সিদ্ধান্ত আসতে পারে জানিয়েছেন রেলেওয়ের কর্মকর্তা।

শুক্রবার (২২ ডিসেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, মূলত ট্রেন দুটি অনেক রাতে যাত্রা করে। একারণে ট্রেনটির নিরাপত্তা সমস্যা হচ্ছে। নিরাপত্তার কারণে ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। শুধু উত্তরা নয় আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এধরনের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

এর আগে, সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৬ ডিসেম্বর মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

এছাড়া মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে দিনাজপুরের বিরামপুরে রেললাইনের ওপরে স্লিপার ফেলে রেখে নাশকতার চেষ্টা করেছেন হরতাল সমর্থকরা। আনসার বাহিনীর ও গ্রামবাসীর প্রচেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীরা। গত ১৩ ডিসেম্বর গভীর রাতে নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছেন অবরোধ সমর্থকরা। তবে এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন।

নতুন চালু হওয়া কক্সবাজার রেলপথের কর্ণফুলী সেতু থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের অনেক যন্ত্রাংশ খুলে নিয়ে নাশকতার অপচেষ্টা হয়েছিল।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati