1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু বিচারাধীন জমি বিরোধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার অভিযোগ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করল ফরিদপুর জেলা ছাত্রদল ভাঙ্গায় পপির বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
শিরোনাম :

ফরিদপুর-৩. এ.কে. আজাদের গণসংযোগ ও নির্বাচনী পথসভায় “ফরিদপুরকে দেশের সেরা অর্থনৈতিক সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবো“

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ Time View

ফরিদপুর-৩. এ.কে. আজাদের গণসংযোগ ও নির্বাচনী পথসভায়

“ফরিদপুরকে দেশের সেরা অর্থনৈতিক সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবো“

নিজস্ব প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  এ.কে. আজাদ  গণসংযোগ ও বেশ কয়েকটি পথসভা করেছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর সদরের ভাটি লক্ষ্মীপুর,  অম্বিকাপুর বাজার, আদমপুর বাজার, মোহাম্মদপুর বাজার, খলিলপুর বাজার ও শিবরামপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা  করেন। আবার বিকাল থেকে রাত পর্যন্ত খলিল মন্ডলের হাট, মোমিন খার হাট, রঘুনন্দনপুর, খ্রিস্টান মিশন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা  করেন।

পথসভায় এ.কে. আজাদ বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। কেন আমাকে আপনারা ভোট দেবেন। আমি নির্বাচিত হলে শিক্ষিত বেকার তরুণরা চাকুরী পাবে, আপনাদের সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থা করবো। পাশাপাশি এ অঞ্চলে শিল্প কল-কাখানা গড়ে তুলবো। ফলে আপনারা আর্থিক ভাবে লাভবান হবেন, সমৃদ্ধ হবেন। ফরিদপুরকে দেশের সেরা জেলাকে অর্থনৈতিক সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবো। এই জন্য আমাকে ভোট দেবেন আপনারা।

এ.কে. আজাদ বলেন, ফরিদপুর অঞ্চলে কারা সন্ত্রাস করে এবং কারা মদদ দেয় তা আপনারা ভাল ভাবে জানেন। ৭ জানুয়ারির নির্বাচনে আমাকে নির্বাচিত করলে ফরিদপুর থেকে এসব সন্ত্রাসী চাঁদাবাজরা ফাকা হয়ে যাবে তাদের আর খুজে পাওয়া যাবে না।

এ নির্বাচনী সভায় অন্যান্য বক্তারা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী একে আজাদকে ঈগল মার্কায়‌ বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোন সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য  আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এসময় এ.কে. আজাদের নির্বাচনী গনসংযোগ এবং পথসভায়গুলোতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, সদস্য শহিদুল ইসলাম নিরু, ফরিদপুর  সদর আওয়ামী লীগের  আহবায়ক মনিরুল হাসান, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান ও বদিউজ্জামান বাবুল, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু, ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল  জলিল শেখ, ১০ নং ওয়ার্ড‌ আওয়ামী লগের সভাপতি জামাল উদ্দিন কানু, প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati