1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ফরিদপুরের মধুখালীতে বিধবার জমি দখল করে পুকুর খননের অভিযোগ মিলন বাহিনীর বিরুদ্ধে

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৫৪১ Time View

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালীতে অসহায় ,গরীব এক বিধবা মহিলার জমি জোর করে দখল করে পুকুর খনন করার অভিযোগ পাওয়া গেছে  মিলন বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় মিলন বাহিনীর বিরুদ্ধে গত ২ জুলাই মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই বিধবা মহিলা। মিলন বাহিনীর প্রধান মির্জা মাজহারুল ইসলাম মিলন মধুখালী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর ভাতিজা ও বাজার কমিটির সাধারন সম্পাদক। এছাড়াও মিলনের বিরুদ্ধে রয়েছে হত্যা সহ একাধিক মামলা।
অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার কোড়কদি ইউনিয়নের খোদাবাসপুর গ্রামের মৃত কাজী আকিদুল ইসলামের বিধবা কন্যা মোসা বিলকিছ বেগমের পুরণ মধুখালী মৌজার ১ নং খতিযানের ৩৪৩,৩৪৪,৩৪৫,৩৪৬,৩৭০ নং দাগের ৪৭ শতাংশ জমির বাশপুর মৌজার ২০৫ নং দাগের ১৮ শতাংশ জমিতে জোর করে পুকুর কেটে দখল করে নিয়েছে মির্জা মাজহারুল ইসলাম মিলন ও তার সহযোগী সামসুর রহমান মৌলিক ও জমি দখলে বাঁধা দিতে গেলে বিলকিছ বেগম ও তার ছেলেকে গালিগালাজ,মারধর করে জীবর নাশের হুমকি দেয মিলন বাহিনী।  শেষ সম্ভল জমিটুকু হারিয়ে পথে বসা বিলকিছ বেগম আরো অভিযোগ করেন জমি ফিরে পেতে গ্রামবাসী,বিভিন্ন দপ্তরে দারস্ত হয়ে মাথা ঠুকেও কোন লাভ হয়নি। মিলন বাহিনীর বিচার করতে কেউ সাহস পায না,ভয়ে কেউ মুখ খোলে না,মিলনের বিরুদ্ধে হত্যা সহ বড় বড় মামলা থাকলেও রয়েছে ধরা ছোয়ার বাইরে।ও গত মাসে মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেওয়ার পর এই বিধবা পরিবারের উপর চলছে নানা ধরনের ধারাবাহিক অত্যাচার আর নির্যাতন।
এদিকে মধুখালী,ঘোষকান্দি,বৈকন্ঠপুর, খোদাবাশপুর চার গ্রামের মধ্যে অবস্তিত একটি বাওর ভুয়া কমিটির মাধ্যমে দখল করে রেখেছে এই মিলন বাহিনী। এখানেও নির্যাতনে শিকার হয়েছে অনেক নিরীহ মানুষ। খোদাবাসপুর গ্রামের আজাউল সেখ, জামাল মৃধা, সুরমান সরদার তার স্ত্রী তাদের পিটিয়ে আহত করা হলে পুনরায় মারপিটের ভয়ে অভিযোগ দিতে মুখ খুলতে সাহস পায়নি তারা ও মিলন বাহিনীর হাত থেকে বাওরটির মু্ক্ত চায় চার গ্রামের সাধারন মানুষ। এছাড়াও মাদক থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা এই মিলন বাহিনী করে না।
অভিযোগ বিষয়ে মির্জা মাজহারুল ইসলাম মিলন বলেন, মধুখালী মৎস্যজীবি সমিতির নামে বাওরে মাছ চাষ করছি। আমি কোন দখল নেইনি। বিলকিস বেগমের জমি জবর-দখল করে পুকুর কাটা বিষয়ে় তিনি জানান জমিটি কার আমি জানিনা। শুনেছি সরকারের। ভূমি অফিসে মৎস্যজীবির প্যাডে আবেদন করেছি। মধুখালীতে আমার কোন টর্চিং সেল নেই। আমি গত বছর মধুখালী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করার পর একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে।
মধুখালী উপজেলা চেয়ারম্যান,আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু জানান , এ ব্যাপারে আমার জানা নেই,না জেনে কোন মন্তব্য করা ঠিক হবে না।
মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান এসপি স্যারের নির্দেশনা পেয়েছি। কাল থেকে তদন্ত শুরু করবো,তদন্তের পর সত্য মিথ্যা জানা যাবে।
এ ব্যাপারে কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মো. মুকুল হোসেন রিক্ত জানান , ঘটনা শুনেছি তবে আমার নিকট কেউ অভিযোগ দেয়নি। তবে লোকালে অভিযোগ দিয়ে কিছু হবে না আরো উপরে দিতে হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati