1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ খালেক চেয়ারম্যানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত। ৫ আগস্টের পর বাজার দখল” বোয়ালমারীতে হামলায় বিএনপি নেতাসহ আহত ২, ফের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা
শিরোনাম :

সাউদাম্পটনে ইংল্যান্ড উইন্ডিজ ম্যাচ দিয়েই প্রায় ৪ মাস পর মাঠে ফিরছে ক্রিকেট।

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ১৮২১ Time View
সাগর বিশ্বাস – ক্রীড়া প্রতিনিধি
সাউদাম্পটনে ইংল্যান্ড উইন্ডিজ ম্যাচ দিয়েই প্রায় ৪ মাস পর মাঠে ফিরছে ক্রিকেট।
এ ম্যাচ এর মধ্য দিয়েই  ইংল্যান্ড  এর ৮১ তম অধিনায়ক হিসেবে অভিষেক এর অপেক্ষায় বেন স্টোকস।
করোনার তাণ্ডবে আর সবকিছুর মতো স্থবির হয়ে পড়েছিল ক্রীড়াঙ্গনও। দীর্ঘ বিরতির পর এরইমধ্যে মাঠে ফিরেছে ফুটবল। ৪ মাস বন্ধ থাকার পর আগামীকাল ইংল্যান্ড-উইন্ডিজ ম্যাচ দিয়ে ২২ গজে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে, সংক্রমণ ঝুঁকি এড়াতে দর্শক শুন্য স্টেডিয়ামে হবে খেলা। ব্যতিক্রমধর্মী এই সিরিজে চোখ থাকবে সারা বিশ্বের কোটি ভক্তের। এই সিরিজের ওপর নির্ভর করছে অনেক দেশের ভবিষ্যত পরিকল্পনা। সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিকেটের এমন নতুন ফেরা প্রত্যক্ষ করতে ক্রিকেটারদের মতো গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। ৪ মাস আগে অস্ট্রেলিয়ার এমসিজে’র টি-টোয়েন্টি নারী ক্রিকেট ফাইনালে রেকর্ড দর্শকের উপস্থিতি- সেই শেষ। এরপর ১৩ মার্চ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ওয়ানডে হয়েছিল দর্শকশূন্য গ্যালারিতে।
সতর্কতার অংশ হিসেবে দুই দলের অবস্থান ম্যাচভেন্যু রোজবোল টেডিয়াম চত্ত্বরের হিলটন হোটেলেই। ফলে থাকছে না ট্রান্সপোর্ট ঝামেলা, নেই বাড়তি নিরাপত্তার ঝুঁকি। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনটি হয়েছে ভার্চুয়ালি।
দর্শকশূন্য গ্যালারি ক্রিকেটারদের জন্য ভিন্ন অভিজ্ঞতাই বটে। বায়ো-সিকিউর ভেন্যুতে ক্রিকেট ফিরলেও মানসিক স্বাস্থ্য নিয়ে থাকছে বড় এক চ্যালেঞ্জ। পাশাপাশি, করোনার সময়ে ক্রিকেটের নতুন নিয়মের সাথে অভ্যস্ততার ব্যপার তো রয়েছেই।
ইংল্যান্ড-উইন্ডিজ ম্যাচে থাকছে না নিরপেক্ষ আম্পায়ার। ফিল্ড আম্পায়ার থাকছেন রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবোরো, টিভি আম্পায়ার মাইকেল গফ। আইসিসির এলিট প্যানেলের এই তিন আম্পায়ারই ইংলিশ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati