1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ
শিরোনাম :

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীসহ দশ নেতা বহিস্কারের প্রতিবাদ ও অপরদিকে ক্যাম্প পোড়ানোর বিষয়ে নৌকার প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৫২৫ Time View

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীসহ দশ নেতা বহিস্কারের প্রতিবাদ ও অপরদিকে ক্যাম্প পোড়ানোর বিষয়ে নৌকার প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব  প্রতিনিধি ঃ
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদসহ
জেলা আওয়ামী লীগের ১০ নেতাকে বহিষ্কার কে অগঠনতান্ত্রিক এবং নির্বাচনে পরাজয় টের পেয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করা হয়েছে। এর মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করতে চাইছে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে শহরের ঝিলটুলীতে আয়োজিত প্রার্থীর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন থেকে এমন দাবি করে বহিস্কৃত ওই নেতারা।

সটঃ
লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ বলেন,
এই অব্যাহতি পত্র অগঠনতান্ত্রিক ও হাস্যকার। জেলা কমিটি শুধুমাত্র বহিষ্কারের সুপারিশ পাঠাতে পারে। আর সরাসরি কাউকে বহিষ্কারের এখতিয়ার কেবলমাত্র কেন্দ্রীয় কমিটিরই রয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সিনিয়র সদস্য বিপুল ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ, সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, কোষাধ্যক্ষ ড. যশোদা জীবন দেবনাথ প্রমুখ।

এসময় তারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে নিরব চাঁদাবাজি হচ্ছে। সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী হিন্দু ব্যবসায়ীরাই এর বেশি শিকার হচ্ছেন। আমরা এই টর্টার আর সহ্য করতে পারছি না। তারা শেষ আশ্রয়স্থল হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের রক্ষার জন্য বিনীতভাবে অনুরোধ জানান।

অপর দিকে একই সময়ে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামিম হক তার নির্বাচনি ক্যাম্পে আগুন দেবার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। তার প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী একে আজাদের লোকজন দ্বারা গতকাল তার বেশ কয়েকটি ক্যাম্প পুড়িয়েছেন বলে অভিযোগ তুলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাব বোস, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati