1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু বিচারাধীন জমি বিরোধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার অভিযোগ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের
শিরোনাম :

প্রশাসন একপেশে আচরণ করছে: এ কে আজাদ

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪১৮ Time View

প্রশাসন একপেশে আচরণ করছে: এ কে আজাদ

‘আওয়ামী লীগের প্রার্থী শামীম হক তার গুণ্ডা বাহিনী দিয়ে ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে ফরিদপুরে একটা ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। এ সময় তিনি পুলিশ প্রশাসন একপাশে আচরণ করছে বলে মন্তব্য করেন।

নির্বাচনের ঠিক ২৪ ঘণ্টা আগে শনিবার বেলা বারোটার দিকে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এ কে আজাদ বলেন, আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার একজন সৈনিক। শেখ হাসিনার চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রগতির জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্মার্ট নাগরিক স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ গঠন ক্ষেত্রে আমরা প্রস্তুত। সেই লক্ষ্য নিয়েই ফরিদপুর ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি।

তিনি বলেন, বাংলাদেশকে বেকারত্ব ও ক্ষুধা মুক্ত করার এই মিশনে ঈগলের পক্ষে জনসমর্থন দেখে তা নস্যাৎ করার চেষ্টা করছে জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক ও তার সমর্থকরা। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বারবার নানা কায়দায় বাধার সৃষ্টি করছেন। এতে সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ঈগল সমর্থক নেতাকর্মীদের হামলা মামলা ভয় ভীতি দেখানো অব্যাহত রয়েছে। ক্যাম্প পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় পাঁচটি মামলা এবং ১৪ টি জিডি করার পরও যে দু-একটি ছাড়া তেমন কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে উল্লেখ করে একে আজাদ বলেন, নির্বাচনের পরিবেশ কে অসিতিশীল করতে আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়-ভীতি দেখানো হচ্ছে। তারা যাতে বাসায় না থাকেন এই ভয়েও দেখানো হচ্ছে। শামীম হকের গুন্ডাবাহিনী ও পুলিশ হুমকি দেয়া অব্যাহত রেখেছে। একই সঙ্গে ঈগল সমর্থক নেতাকর্মীদের গ্রেপ্তার ও অব্যাহত রয়েছে। গতরাতেও পুলিশ ঈগল সমর্থক একাধিক নেতাকর্মী বাসায় হানা দিয়ে নানা রকম ভয়ভীতি দেখিয়েছে। এতে করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati