1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বোয়ালমারীর চালিনগরে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে যৌন সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে অটোরিকশা ও অটোটেম্পু ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন
শিরোনাম :

বোয়ালমারীতে কীটনাশক প্রয়োগে কৃষকের চার লক্ষাধিক টাকার ফসল নষ্ট, অভিযোগের আঙ্গুল কীটনাশক বিক্রেতার দিকে

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ১৮৪৩ Time View

আলফাডাঙ্গা  প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে কীটনাশক প্রয়োগের পর লাউ ও বেগুন ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকা।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার মোল্যা। তিনি উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে। সানোয়ার মোল্যা জনৈক ব্যক্তির নিকট থেকে গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের ১ একর ৫০ শতাংশ জমি বার্ষিক ৩০ হাজার টাকায় বিশ বছরের জন্য লিজ নেন। তিনি ৭৫ শতাংশ জমিতে লাউ গাছ এবং সমপরিমাণ জমিতে বেগুনের চাষ করেন।গত বৃ্হস্পতিবার ৯ জুলাই সকাল আটটায় ক্ষেতে কীটনাশক প্রয়োগ করেন। দুপুরবেলা দেখতে পান তার ক্ষেতের সব লাউ গাছ ও বেগুন গাছ নেতিয়ে পড়েছে। পরে দেখতে পান এক পর্যায়ে ক্ষেতের সব লাউ গাছ ও বেগুন গাছ মরে গেছে। ক্ষেতে প্রায় আড়াই হাজার লাউ ছিল।
ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার মোল্যা জানান, তিনি ওই দিন পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলাধীন শিরগ্রাম বাজারের ‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এণ্ড গ্যাস ভাণ্ডার’ নামক সার ও কীটনাশকের দোকান থেকে প্রয়োজনীয় কীটনাশক কিনে ক্ষেতে স্প্রে করি। এরপর ক্ষেতের সব লাউ গাছ ও বেগুন গাছ মারা যায়। এতে আমার প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। লাউ ও বেগুন চাষে এ বছর আমার ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ওই সার ও কীটনাশকের দোকানে গিয়ে আমি একটি কীটনাশক চাই। কিন্তু জাহিদুর রহমান ফুল মিয়া সেই কীটনাশক না দিয়ে ‘এমকিল’ নামক একটি ঔষুধ দেন।

এই ও ঔষধ ক্ষেতে ব‍্যবহারের পরেই আমার সব গাছ মরে যায়। লাউ ও বেগুন গাছ মরে যাওয়ার পর ওই দোকানে ঔষুধের প্যাকেট নিয়ে গেলে তিনি ওই প্যাকেট কৌশলে রেখে দেন।
‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এন্ড গ্যাস ভাণ্ডার’ এর মালিক জাহিদুর রহমান ফুল মিয়া তিনি কৃষকের চাহিদামত কীটনাশক না দিয়ে নিজের লাভ বেশি হয় কিন্তু গুনগত মানে খারাপ-এমন কীটনাশক বিক্রি করেন। তার বিরুদ্ধে লেভেলবিহীন কীটনাশক বিক্রি করারও অভিযোগ রয়েছে। গত বছর তিনি এক কৃষককে ধানের ক্ষেতে প্রয়োগ করার জন্য যে কীটনাশক দেন তাতে তার ৪০ শতাংশ ধানক্ষেত নষ্ট হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এন্ড গ্যাস ভাণ্ডার’ এর গ্যাস বিক্রি ও কীটনাশক বিক্রির লাইসেন্স নেই বলে তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেন।
অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এন্ড গ্যাস ভাণ্ডার’ এর মালিক জাহিদুর রহমান ফুল মিয়া বলেন, আমি ঠিক ওষুধ দিয়েছি। গাছ মরে গেলে আমার কিছু করার নেই। ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার মোল‍্যা তার ক্ষতিপূরণ সহ ন‍্যায় বিচার দাবি করেছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati