1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

সরকারি খাদ্যগুদামে নিম্নমানের চাল মেশানোর সময় ধরা

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ১৬৬৫ Time View

আলফাডাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ভালো চালের সঙ্গে নিম্নমানের চাল মেশানোর অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম হাসান খান শ্রমিক দিয়ে খাদ্যগুদামে রাখা ভিজিডি-র চালের সঙ্গে নিম্নমানের চাল মিশিয়ে বস্তায় ভরছিলেন। গত তিন দিন ধরে খাদ্যগুদামেই এই নিম্নমানের চাল মেশানোর খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি সরকারি খাদ্যগুদামের ভালো চালের সঙ্গে নিম্নমানের চাল মিশিয়ে বস্তায় ভরার ঘটনার সত্যতা পান।
এ সময় নিম্নমানের ৪২ বস্তা চাল খাদ্যগুদামের ভেতরে ছিল। আরও বেশকিছু নিম্নমানের চালের সঙ্গে ভালো চাল মেশানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল। সেগুলো বস্তায় ভরা হচ্ছিল। উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে ওই নিম্নমানের চাল বস্তাভর্তি করতে পারেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতাদের অবহিত করেন। আলফাডাঙ্গা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম হোসেন খান জানান, চলতি চাল ক্রয় বছর ৩৮৫ মেট্রিক টন চাল ক্রয় ধার্য হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে ১০২ মেট্রিকটন চাল উপজেলার আওয়ামী লীগের সভাপতির ভাই নূরজ্জামানের মালিকানাধিন কুসুমদি গ্রামে অবস্থিত ‘নূর এন্ড ব্রাদার্স রাইচ মিল’ এবং ফজলুর রহমানের মালিকাধিন  ‘বিসমিল্লাহ রাইচ মিল’ থেকে সংগ্রহ করা হয়েছে । বাকি চাল কোথা থেকে ক্রয় করা হয়েছে- তার কোনো সদুত্তর দিতে পারেননি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। সরকারি গোডাউনে নিম্নমানের চাল মেশানোর প্রসঙ্গে এই খাদ্য কর্মকর্তা বলেন, অনেক সময় মিলারদের কাছ থেকে প্রাপ্ত চাল সব বস্তা পরীক্ষা করা হয় না। এই কারণে এমনটি হতে পারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, চাল মেশানোর খবর পেয়ে দ্রুত আমি গোডাউনে যাই এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, আমি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অবহিত করেছি। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, আমি বিষয়টি জানার সাথে সাথে ইউএনওকে জানাই। ব্যবস্থা নিতে বলেছি । খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম হোসেন খান ২০ টন নিম্নমানের চাল ভালো চালের সঙ্গে লেবার দিয়ে মিশিয়েছে। তিনি কেনো মানুষকে এভাবে ঠকিয়ে যাচ্ছে তা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের কাছে কৈয়ফিয়ত চাওয়া হয়েছে।

ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো সাহিদার রহমান বলেন, খবর পেয়েই আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত টিম গঠন করা হবে। নিম্নমানের চালের অস্তিত্ব পেয়েছি। তিনি বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা দোষী প্রাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, খাবার চালে ভেজাল বা পঁচা চাল মেশানো ঘটনার সত্যতা মিললে কোনো ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেনো। সাধারণ মানুষকে ঠকিয়ে পার পাওয়া যাবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati