1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

মাগুরা থেকে অবশেষে উদ্ধার হলো বোয়ালমারী থেকে অপহৃত মীম  

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ১৭৫৮ Time View

নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনাবহ ইউনিয়নের ভবানীপুর এলাকার স্কুল শিক্ষিকা মোসাঃ মাহামুদা খাতুন ও আবুল হাসান এর অপহৃত কিশোরি মীমকে উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এরআগে গত ৬ জুলাই মালিহা হাসান মীমকে(১৪) ভোর রাতে তার বাড়ি থেকে অপহরন করে নিয়ে যায় মাদকাসক্ত বখাটে সাগর ও তার সহযোগিরা। এ ঘটনায় মীমের মা মোসাঃ মাহামুদা খাতুন বাদি হয়ে অপহরনের একটি মামলা দায়ের করে বোয়ালমারী থানায়। মামলায় আসামী করা হয়, সাগর শেখ(২২), রবিউল ইসলাম(৪৮), রেজাউল ইসলাম(৫০), আইয়ুব শেখ(৪৩) ও বাদশা শেখকে(৫৫)।
মামলার হওয়ার মীমকে উদ্ধারের দায়িত্ব পরে থানার উপ-পরিদর্শক মোঃ কাইয়ুম এর উপর। তিনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার বড়–লিয়া গ্রামের অপহরনকারীর আত্মীয় বাচ্চু চেয়ারম্যানের বাড়ি থেকে সোমবার মীমকে উদ্ধার করে। এসময় অপহরনকারী সাগরকে আটক করে পুলিশ।
এদিকে মঙ্গলবার দুপুরে অপহরনকারী সাগরকে আদালতে পাঠানো হয়েছে বলে স্বীকার করেছেন বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মোঃ আহাদুজ্জামান শেখ।
উল্লেখ্য, গত ০৬ জুলাই ভোর রাতে বোয়ালমারী উপজেলার ফেলান নগর এলাকার সাগর শেখ(২২) নামে মাদকাসক্ত ওই বখাটে মটরসাইকেলে করে মীমকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুজেঁ পাওয়া যাচ্ছিলো না। অপহৃত মীম বোয়ালমারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী। তার বাড়ি উপজেলার গুনাবহ ইউনিয়নের ভবানীপুর এলাকায়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati