1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রেস কনফারেন্স দেশজুড়ে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য, নতুন ৪০ লাখ নারী পরিবারপ্রধান পাবেন কার্ড ও ভাতা বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ দুর্গম চরের উন্নয়নে ক্লিনিক, রাস্তাঘাট, বিদ্যুৎ ও নদীভাঙন রোধের দাবি বোয়ালমারীতে এক পরিবারের ৬ সদস্যই অন্ধ জীবন কাটছে সাহায্যে, পাকা ঘর বানিয়ে দিলেন ইপি চেয়ারম্যান ফরিদপুরে শারদীয় আগমনী উৎসব, ধর্মীয় আলোচনা ‌ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত ‌
শিরোনাম :

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে এয়ার পিস্তল, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৩৮ Time View

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে এয়ার পিস্তল, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার

বোয়ালমারী প্রতিনিধি:

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ১টি এয়ার পিস্তল, ১টি এয়ারগান, ১টি ম্যাগাজিন ও এক কৌটা এয়ারগানের গুলিসহ মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে জেলার বোয়ালমারি উপজেলার কাজী হারুন কম্প্লেক্স এ বোয়ালমারী আর্মি ক্যাম্প এর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, সামরিক সরঞ্জামাদি ও মাদকদ্রব্য(গাজা) উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের পরিচালিত এ যৌথ অভিযানে মার্কেটের তৃতীয় তলায় “পুল ক্লাব” এ একটি গোপন লকার হতে ১টি এয়ার পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ কৌটা এয়ারগানের গুলি ও ২টি ওয়াকি টকি সেট এবং একটি ট্যাক্টিকাল দূরবীন সহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে মার্কেটের ছাদ সংলগ্ন একটি রুম হতে একটি এয়ার গান এবং কিছু পরিমান গাঁজা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে চলমান পরিস্থিতিতে অপরাধ নির্মুলে অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজী হারুন কমপ্লেক্সে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। উক্ত মার্কেটের মালিক কাজী আব্দুল্লাহ আল রশিদ এই অস্ত্র সমূহ ও সামরিক সরঞ্জামাদির মূল মালিক। ইতিপূর্বে, কাজী আব্দুল্লাহ আল রশিদ একাধিকবার মাদক মামলার আসামি হয়ে পুলিশের কাছে আটক হয়েছে। বর্তমানে কাজী আব্দুল্লাহ পলাতক রয়েছে। এ অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিনতলায় অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিক -কে আটক করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র সমূহ এবং মাদকদ্রব্য সহ সন্দেহভাজন ব্যক্তিদের কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati