1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার এ সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিকের সংবাদ সম্মেলন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করছেন- শামা ওবায়েদ ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত
শিরোনাম :

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিকের সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩ Time View

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিকের সংবাদ সম্মেলন

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে ফেসবুকে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী সাংবাদিক।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে
লিখিত বক্তব্যের মাধ্যমে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হোসেন পলাশ। তিনি মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সারাদেশের কোনো জেলা বা থানায় তার বিরুদ্ধে নারী নির্যাতন বা নারী কেলেঙ্কারি সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা নেই। কিন্তু ‘এফ টিভি’ নামে একটি ফেসবুক পেজে এনামুল খন্দকার নামের এক সংবাদকর্মী একজন নারীর সঙ্গে তার একটি এডিট করা ছবি পোস্ট করে সেখানে নারী কেলেঙ্কারি সংক্রান্ত মামলা নম্বর ২৭/২৫ উল্লেখ করেন। পরবর্তীতে সংবাদকর্মী মিজান সরদারসহ আরও অনেকে বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে সেটি শেয়ার করেন।
তিনি দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তিনি প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইউরোপের একটি দেশে পাঠানোর কথা বলে ওই ব্যক্তি তার কাছ থেকে টাকা নেন এবং লেনদেনের প্রমাণ হিসেবে একটি চেক দেন। কিন্তু পরে তিনি সঠিকভাবে প্রবাসে যেতে না পেরে দেশে ফিরে আসেন।
পরবর্তীতে ওই ব্যক্তির কাছে টাকা ফেরত চাওয়া হলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি চেক ডিজঅনারের মামলা দায়ের করলে পাল্টা প্রতিহিংসা থেকে ওই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন, যার নম্বর ২৭/২৫।
মেহেদী হোসেন পলাশ বলেন, ওই মামলাকে কেন্দ্র করেই ফেসবুকে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নারী কেলেঙ্কারির অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati