1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার! ফরিদপুরে গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে ইসকনের তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু আলফাডাঙ্গায় বারাশিয়া নদীর বেড়ি বাধ থেকে এক শিক্ষার্থীকে হাত বাধা অবস্থায় জীবিত উদ্ধার ফরিদপুরে ন্যায্য মূল্যে গরুর মাংস দুধ ডিম পাচ্ছে সাধারণ মানুষ পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু ‌ ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ফরিদপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন ফরিদপুর-৪ আসনে বিজয়ের আনন্দে অসহায় পরিবারের পাশে স্পেন প্রবাসী আলী ইউনুস। শ্রীধাম শ্রীঅঙ্গনে দোলযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি
শিরোনাম :

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ র‍্যাবের হাতে এক রোহিঙ্গা আটক

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৭৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি
বর্তমানে দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গঁাজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকারচ্ এই স্লোগান নিয়ে র‍্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে বলে ফরিদপুর র‍্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়ছেন।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। মঙ্গলবার (২১ জুলাই) রাতে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী সদর থানাধীন আহলাদীপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহ(২৫), পিতা-আব্দুল কাদের, সাং-পাদগুনা, থানা-মুন্ডু, জেলা-বছিদহ, দেশ-মিয়ানমার (এপি/সাং-জামতলী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার) কে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১০০৫ (এক হাজার পঁাচ) পিস ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৫০০/- টাকা জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।
ফরিদপুর র‍্যাব-৮, এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati