1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের প্রেস ব্রিফিং ফরিদপুরে নদী ভাঙ্গন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চরভদ্রাসনে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রেস কনফারেন্স দেশজুড়ে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য, নতুন ৪০ লাখ নারী পরিবারপ্রধান পাবেন কার্ড ও ভাতা বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম :

তারেকের সান্নিধ্যে রুমিন, শামা ও নিপুন: বাইপাস হচ্ছেন হাইকমান্ড নেতারা

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৬৭৩ Time View

তারেকের সান্নিধ্যে রুমিন, শামা ও নিপুন: বাইপাস হচ্ছেন হাইকমান্ড নেতারা

নিজস্ব প্রতিবেদক

অনেক আগেই ভেঙে পড়েছে চেইন অব কমান্ড, রাজনীতি থেকে বহু দূরে চলে গেছে বিএনপি। খালেদা জিয়া ব্যস্ত নিজের চিকিৎসা নিয়ে। প্রবাসে বিলাসী জীবনে মত্ত তারেক রহমান। দেশের ভেতরে থেকে দলকে ১৩টি গ্রুপে বিভক্ত করেছেন সিনিয়র নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীরা দলকে দুটি ভিন্ন ধারায় গুছিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন বারবার। কারণ মশারির মধ্যে মশারি খাটিয়ে তালগোল পাকাচ্ছেন রুমিন, শামা ও নিপুণ রায়রা।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, খালেদাপন্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেকপন্থী রুহুল কবির রিজভী বিএনপিকে দুটি ভিন্ন ধারায় পরিচালিত করছেন। তবে তাদের পাশ কাটিয়ে সরাসরি তারেক রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন রুমিন ফারহানা, শামা ওবায়েদ ও নিপুণ রায় চৌধুরী। ফলে মির্জা ফখরুলের কথা তো তারা শুনছেনই না, এখন রিজভীকেও মানতে চাইছেন না তারা। আর এ নিয়ে দলের মধ্যে দেখা দিয়েছে বিশৃঙ্খলা।

সিনিয়র নেতারা বলছেন, এই তিন নেত্রী তারেক রহমানকে সন্তুষ্ট করে দল পরিচালনায় নারী নেতৃত্ব নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছেন। দলের এই ক্নান্তিলগ্নে এসব ছেড়ে সবাইকে একতাবদ্ধ হওয়ার তাগাদা দিলেও মির্জা ফখরুলের নির্দেশ মানছেন না তারা। এমনকি তারেকের বিশ্বস্ত নেতা রিজভীও দল গোছাতে ব্যর্থ হয়েছেন বলে তারেকের কাছে অভিযোগ করেছেন নিপুণ রায়। তারেকের প্রতিনিধি হিসেবে দল পরিচালনার দায়িত্ব পেতে আগ্রহী রুমিন ফারহানাও।

একারণে বিএনপির সমাবেশে নিপুণ রায় নিজেকে ফোকাস করে ফেসবুক লাইভ করছেন গত কিছুদিন থেকে। রুমিন ফারহানাও টক শো ও কলাম লেখার মাধ্যমে সারা দেশের বিএনপি নেতাদের কাছে নিজের মুখ চেনাচ্ছেন। আর দলের গ্রুপিংকে কাজে লাগিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ অবস্থানে দেখার জন্য মুখিয়ে আছে শামা ওবায়েদও। তাই প্রকাশ্যে তাকে কম দেখা গেলেও অভ্যন্তরীণ বৈঠকগুলোকে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি।

দলের মধ্যে কথা উঠেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন বাণিজ্যের ভাগ পেতে তারেকের সঙ্গে পরিকল্পতভাবে যোগাযোগ বাড়িয়েছেন এই নেত্রীরা। তবে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিভক্ত হয়ে পড়েছে বিএনপির নারী কর্মীরা। তাদের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা! আর কমিটি বাণিজ্যের বখরায় ভাগ নিয়ে বহু গ্রুপে বিভক্ত বিএনপির নতুন যন্ত্রণা এখন এই নেত্রীরা।

তবে এনিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি দলের শীর্ষ নেতৃত্ব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নো কমেন্ট বলে বিষয়টি এড়িয়ে গেছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের মধ্যে কোনো বিভেদ নেই। সব গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের গুজব।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati