1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সবজি চাষের শর্তে পাউবোর লিজের জমিতে দোতলা বাড়ি, নোটিশের দেড় বছরেও হয়নি উচ্ছেদ লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজু ভাঙ্গায় জমাজমির বিরোধে হামলার অভিযোগঃ প্রতিবাদে সংবাদ সম্মেলন মা ২১ দিন বয়সে অন্যত্র চলে যান’ জনতার পিটুনিতে নিহ্ত ট্রাক চালক হান্নানের রেখে যাওয়া ২ বছরের কন্যা মুসলিমার কি হবে ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি বোয়ালমারীতে পিয়াজের দাম কম হওয়ায় জমিতেই নষ্ট হচ্ছে পিয়াজ
শিরোনাম :

গুজব ছড়িয়ে পোশাকশ্রমিদের বিভ্রান্ত করার অপচেষ্টা সেই মৃত জোসনাকে জীবিত উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫১৪ Time View

গুজব ছড়িয়ে পোশাকশ্রমিদের বিভ্রান্ত করার অপচেষ্টা
সেই মৃত জোসনাকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশ্রমিক জোসনা বেগমকে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই মৃত পোশাকশ্রমিক জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র্যাব-৪।

বৃহস্পতিবার (২ নভেম্বর) র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম জানান, গত ৩১ অক্টোবর মিরপুরের একটি তৈরি পোশাক কারখানায় সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে ঘিরে বুধবার দিনভর পোশাকশ্রমিকরা আন্দোলন চলতে থাকে। এ পরিপ্রেক্ষিতে র্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। তখন তারা দাবি করেন, তৈরি পোশাকশ্রমিক জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে।

এএসপি মাজহারুল ইসলাম বলেন, এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শুরু করে। পরে গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন।

এদিকে, ঢাকা ও এর আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুর-কোনাবাড়ী এলাকার পোশাক কারখানাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্ধারণ হবে। বর্ধিত এ বেতন কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। বুধবার মালিক-শ্রমিক ও নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষে এ কথা জানান বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান জানান, সব কিছু বিবেচনা করে মজুরি বৃদ্ধি করতে হবে। আগামী সভায় লিখিত আকারে আমরা বোর্ডের কাছে উপস্থাপন করা হবে।

এর আগে ২২ অক্টোবর বোর্ডের কাছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধি। একই দিন শ্রমিকপক্ষের প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষের প্রতিনিধি নূন্যতম মজুরি মাত্র দুই হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati