1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩ ফরিদপুরে দুই চোখ উপড়ে এক যুবককে বিলের পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা
শিরোনাম :

ফরিদপুরে নিরাপত্তাহীনতায় ভুগছে এক পরিবারের সদস্যরা

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৭১৮ Time View
  1. ফরিদপুরে নিরাপত্তাহীনতায় ভুগছে এক পরিবারের সদস্যরা
নিজস্ব  প্রতিনিধি
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামের বসবাসকারী মো জমির মোল্লা ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে । এ বিষয়ে জমির মোল্লা ফরিদপুরের বিজ্ঞ অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালত ও ভাঙ্গা থানায় আলাদা আলাদা ২টি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সুত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায় , পার্শ্ববর্তী শহীদ মাতুব্বর , মো মাতুব্বর , ওবায়দুর মাতুব্বর গংরা গত  ২৩ শে অক্টোবর, ২০২৩ ইং সকাল আনুমানিক ১০ ঘটিকার জোটবদ্ধ হয়ে মো জমির মোল্লার পৈত্তিক বাড়ি ও জমি দখল করার চেষ্টা করে ও বাড়িতে হামলা করে ভাংচুর এবং বেশকিছু বিভিন্ন ধরণের মুল্যবান গাছ কেটে ফেলে ।  জোড়পূর্বক উক্ত দখলের চেষ্টা করার সময় জমির মোল্লা’র পরিবার বাধা দিলে তাহাদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযোগ দাখিল করেছেন আদালতে ও থানায় ।
এ বিষয়ে মো জমির মোল্লা জানান , এই সম্পত্তি ১০ নং কাউলীবেড়া ও পুটিয়া মৌজায় শতবছর পূর্বের পৈত্তিক সম্পত্তি। সকল কাগজপত্রে ( এস এ , আর এস ইত্যাদি ) আমার দাদা ফেলু মোল্লা’র নামে ।  আমরা শরীকানরা ভাগ বাটোয়ারা করে চাষাবাদ ও বসবাস করে আসছি । হঠাৎ করে শহীদ গংয়েরা প্রায় ৫০ বছর পূর্বের ভুয়া দলিল তৈরি করে  আমাদের বসতি জমির কাগজ তৈরি করে মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালিয়ে হামলা করে ও প্রাণ নাশের ভয় ভীতি দেখাচ্ছে। আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোন সময় শহীদ গংয়েরা আমাদেরকে মেরে ফেলতে পারে । আমরা প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই ।
এ বিষয়ে অভিযুক্ত শহীদ মাতুব্বর জানান , অনেক পূর্বেই জমির মোল্লারা আমাদের সহ অনেকের কাছেই জমি বিক্রি করেছেন , আমরা সেই জমির দখল বুঝে নেওয়ার জন্য গিয়েছিলাম ।
তিনি আরো জানান , আমরা কোন গাছ কাটি নাই এবং কোন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেই নাই। তবে জমি দখলের চেষ্টা করেছি ।
 এ বিষয়ে কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান দুদু মিয়া জানান ,মো জমির মোল্লা ও শহীদ মাতুব্বরের সাথে জমি নিয়ে কিছু ঝামেলা আছে  , আমরা একাধিকবার মীমাংসা করার জন্য সালিশে বসেছিলাম কিন্তু কোন সমাধানে আসা যায়নি । তাই জমির মোল্লা আদালতে মামলা দায়ের করেছেন বিষয়টি এখন আদালতের মাধ্যমে সমাধান হবে ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati