1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
আগামী ১২ ফেব্রুয়া‌রি অনু‌ষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট হস্তান্তর শুরু করেছে ফরিদপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ফরিদপুরে ধানের শীষের প্রার্থী ‌ চৌধুরী ‌ নায়াব ইউসুফের নির্বাচনী জনসভা ‌ অনুষ্ঠিত বোয়ালমারীতে সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত ৪০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‌ ফরিদপুর-৪ আসনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে সেনাবাহিনী মোতায়েন ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার প্রকাশ্যে সহযোগিতা করলেও, গোপনে বিদ্রোহ” বোয়ালমারীতে বিএনপির তিন নেতা বহিষ্কৃত: দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর বার্তা ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির বিএনপির প্রার্থী বাবুল কে সমথর্ন জানিয়ে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা প্রবাসী সুমন বেপারীর নিক্সনের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ আধিপত্য বিস্তারে এখন ছড়াচ্ছেন লুটের টাকা করছেন ত্রাস -সংবাদ সম্মেলন বিএনপি প্রার্থী বাবুলের অভিযোগ
শিরোনাম :

ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় আ- লীগ সমর্থীত প্রার্থীর পথসভায় হামলা, ৫টি গাড়ি ভাঙচুর আহত দুই

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৬৯ Time View

ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন
স্থানীয় আ- লীগ সমর্থীত প্রার্থীর পথসভায় হামলা, ৫টি গাড়ি ভাঙচুর আহত দুই

ভাঙ্গা প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হচ্ছে ভাঙ্গা উপজেলার নির্বাচন। এ নির্বাচনে প্রচার প্রচারনায় বেশ জমে উঠেছে । এ নিবাচনে একজন আরেক জনের বিরুদ্ধে নানা বিধ অভিযোগ তুলছেন ।

ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আ- লীগ সমর্থীত প্রার্থী মোখলেসুর রহমান সুমনের পথসভায় প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫টি গাড়ি ভাংচুর ও দুইজন কর্মী আহত হয়েছে।

শনিবার রাত ৯টার সময় ভাঙ্গা উপজেলার পুকুরিয়া ব্রাহ্মণকান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে হামলার ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হচ্ছে ভাঙ্গা উপজেলার নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান সুমন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত, তাকে স্থানীয় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। অপর দিকে কাউছার ভুইয়া স্থানীয় এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থীত হিসাবে পরিচিত, তিনি আলগী ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন ।

সংবাদ পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এখুদা ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (কাজী জাফর উল্র‌্যাহর) মোখলেছুর রহমান সুমন বলেন, শনিবার রাতে আমাদের ব্রাহ্মণ কান্দা প্রাইমারি স্কুল মাঠে পথসভা করছিলাম। আমাদের বক্তব্য প্রায় শেষ পর্যায়। আমার প্রতিপক্ষ কাউছার ভুইয়ার সমর্থক পাশের বামনকান্দা গ্রামের ইয়াকুব মিয়া, আক্কাচ মাতুব্বর ও পুকুরিয়া গ্রামের তুহিন খাঁনের নেতৃত্বে ১০০/১৫০ লোক এসে আমার পথসভায় হামলা করে। এসময় আমাদের মাইক, চেয়ার ও ৫টি মাইক্রো গাড়ী ভাংচুর করে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে এমপি নিক্সন চৌধুরীর সমর্থক প্রার্থী কাউছার ভূইয়া বলেন, মিথ্যা ও অসত্য কথা বলার চেষ্টা করছে প্রতিপক্ষ। আমি ঘটনার সময় অন্য আলগি ইউনিয়নের মিটিং করছিলাম । কে বা কারা হামলা করেছে তা আমি জানি না।

এ ব্যাপারে ওসি ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল ইসলাম জানান, হামলার ঘটনার সংবাদ শুনে দ্রুত ঘটনা স্থলে পৌছাই। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থলে গিয়েছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৩০/৪০ জন লোক এসে হামলা করেছে। ৩/৪ টি গাড়ি ও মাইক ভাংচুর করেছে। আমরা এখনো লিখিত অভিযোগ পাই নাই। হয়তো রাতে অভিযোগ পাব। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati