1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা লুট যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে মহান স্বাধীনতা দিবস পালিত সদরপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বুদ্ধিপ্রতিবন্ধীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মহান ২৫ শে মার্চ গনহত্যা স্বরনে ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির কার্যক্রম অনুষ্ঠিত এমপি প্রার্থী গোলাম কবিরের গুলিতে ছোট ভাই নিহত ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে প্রশাসনকে না জানিয়ে ঐতিহ্যবাহী কাটাগর মেলার মাঠ প্রকাশ্যে ডাকে বিক্রি বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয় ফরিদপুরে ঈদের দিন সকালে দুই পক্ষের  সংঘর্ষে আহত ১০ 
শিরোনাম :

ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর ও তার স্ত্রীর স্থাবর সম্পদ ও ব্যাংক একাউন্ট জব্দ

  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯৪ Time View

ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর ও তার স্ত্রীর স্থাবর সম্পদ ও ব্যাংক একাউন্ট জব্দ

শহর প্রতিনিধিঃ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুম এর ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক।

ফরিদপুরের জেলা দায়রা জজ আদালত ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এই সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন বলে জানান দুদক ফরিদপুরের উপসহকারি পরিচালক মো. ইমরান আকন।

দুর্ণীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম জানান, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের ব্যাংক হিসাব স্থগিত ও সম্পত্তি জব্দ করতে চলতি বছরের ৪ সেপ্টেম্বর নির্দেশ দেয় আদালত। আদেশ অনুযায়ী সেগুলো জব্দ করা হয়েছে। যার মধ্যে খুলনা হাউজিং এস্টেটে একটি ৫তলা ভবন, ফরিদপুরে বিলাসবহুল ২টি ফ্লাট, গোপালগঞ্জ শহরের বেশ কিছু জমি রয়েছে।

তুহিন লস্করের নামে একটি ও তার গৃহিনী স্ত্রী জামিলা পারভিন এর নামে দুটি ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২শ’৯১ টাকা রয়েছে। এছাড়া স্ত্রীর নামে ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জে ২ কোটি ৮১ লাখ টাকার জমি ও ৫ তলা ভবনসহ বেশ কয়েকটি ফ্লাট রয়েছে বলেও জানান দুদক এর এই কর্মকর্তা। তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোন উৎস না থাকলেও ভূয়া ব্যবসা দেখিয়ে এই সম্পদ অর্জন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati