1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলার ঘটনায় মামলা, প্রধান আসামী যুবলীগ প্রেসিডিয়াম মেম্বার এমপি নিক্সন

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ Time View

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলার ঘটনায় মামলা, প্রধান আসামী যুবলীগ প্রেসিডিয়াম মেম্বার এমপি নিক্সন

ভাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় ভাঙ্গা থানায় মামলা রুজু হয়েছে। এ মামলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
থানা সুত্রে জানা গেছে, মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। মামলার ২ নম্বর আসামি হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম আজ দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। পুলিশের দায়ের করা মামলায় থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক গেজেটে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে স্থাণীয়রা। তবে ওই দিন দুপুরে ইউএনও মো. মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। যদিও বিকালে আরেকটি পক্ষ ভাঙ্গা গোলচক্কর এলাকায় ফের অরবোধ করে রাখে। এদিকে সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে ০৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচী পালন করে তারা। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর কর্মসূচী বন্ধ রাখে। এরপর ১৪-১৬ সেপ্টেম্বর টানা তিন দিনের কর্মসূচী ঘোষণা দেয়।
গত ১৪ সেপ্টেম্বর রোববার তৃতীয় দফা কর্মসূচি প্রথম দিনে ঢাকা খুলনা-মহাসড়ক ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশাপাশি রাজবাড়ী ভাঙ্গা ও ঢাকা খুলনা রেলপথ অবরোধ করে। এর ফলে ভাঙ্গা উপজেলার হামিরদী ও ভাঙ্গা জংশন ও রাজবাড়ীতে তিনটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি সম্মুখীন হতে হয়।
এ ঘটনায় রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরতা আন্দোলন দমন করার ঘোষণা দেন। ওই রাতেই আলগী এবং হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে দেড়শজনকে অজ্ঞতানামা আসামি দেখিয়ে দ্রুত বিচার আইনে মামলা করা হয় ভাঙা থানায়। ওই মামলায় গ্রেফতার দেখানো হয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিককে।
এর প্রেক্ষাপটে গত সোমবার তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গা ভাঙ্গা থানা ,উপজেলা কমপ্লেক্স, ভাঙ্গা হাইওয়ে থানাসহ বিভিন্ন সরকারি কার্যালয় ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সহিংস ঘটনা ঘটে। আন্দোলনকারীরা খানায় হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় থানা কমপাউন্ডে কয়েকটি গাড়ীও ভাংচুর করা হয়। অপরদিকে উপজেলা পরিষদের তিনটি ভবনের বিভিন্ন কক্ষও ভাংচুর করে সামনের মাঠে রাখা কয়েকটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া ভাঙ্গা হাইওয়ে থানায়ও হামলা চালিয়ে ব্যপক বাংচুর করার পাশাপাশি ১০টি গাড়ী ভাংচুর করা হয়। এসময় আলামত দিসেবে জব্দ করা একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয়া হয়।
তবে, একাধিক আন্দোলনকারী জানায়, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল এবং কখনোই তারা ভাঙচুর করেনি। তবে গত রবিবার আলগী এ হমিরদী এই দুই ইউনিয়নের চেয়ারম্যানকে জড়িয়ে এলাকাবাসীকে নিয়ে দ্রুত বিচার আইনে যে মামলা হয়েছে, তাতে অনেকেই ক্ষুব্দ ছিলো। যদিও তারা দাবী করেন, তৃতীয় কোনো পক্ষ ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইসা বলেন, আওয়ামীলীগের প্রেতাত্মারা আন্দোলন চলাকালে অনুপ্রবেশ করে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি দাবী করেন, স্থানীয় সাবেক স্বতন্ত্র এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মুজিবুর রহমান নিক্সনের টাকায় প্রভাবিত হয়ে তার নির্দেশে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।
এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনের মধ্যে ফ্যাসিবাদীরা প্রবেশ করে ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, যারাই হামলার ঘটনার সাথে জড়িত তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, একই দিনে ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সের যে সহিংস ঘটনা ঘটেছে সে বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati