1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে- শামা ওবায়েদ

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে- শামা ওবায়েদ

বিশেষ প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমাদের ম্যানুফেস্টিতে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ডের কথা। আর এইসব ফ্যামিলি কার্ডগুলো দেয়া হবে পরিবারের মায়েদের নামে। আর সেই কার্ডের মাধ্যমে আপনারা সকল ধরনের সেবা পাবেন। আমরা সকল নারীকে সম্মান দিতে চাই। আগামী নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হতে পারে তাহলে নারী সমাজের উন্নয়ন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন।

নগরকান্দা উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারীদের ক্ষমতায়ন করতে হলে তৃণমূল থেকে ক্ষমতায়নের ব্যবস্থা করতে হবে। আর এজন্য সবার আগে তৃণমূল থেকে সকল নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের স্বাস্থ্য, তাদের সুরক্ষিত থাকা এবং তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেই দিকটাও খেয়াল রাখতে হবে আমাদের। বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই নারীরা সুরক্ষিত থাকে, নারীরা ভালো থাকে মেয়েরা ভাব ভালো থাকে।

তিনি বলেন, গত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। গত ২০১৮ সালে নিশি রাতের মাধ্যমে এ দেশে ভোট হয়েছে, গত ২০২৪ সালে আমি-ডামি প্রার্থীদের মধ্যে ভোট হয়েছে। আর এসব নির্বাচন গুলোতে কেউ ভোট দিতে পারেনি। এবার সুযোগ এসেছে আগামী নির্বাচনে নারীদের। এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়ার। ধানের শীষের প্রতীকের ভোট চেয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, আমি যদি এবার সুযোগ পাই আপনাদের সেবা করার জন্য, তাহলে আমার বোনদের জন্য, নারীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি হবে। আর সেই সুযোগটা আপনারা আমাকে করে দিতে পারেন। ‌

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় নগরকান্দা শহিদ আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। ‌সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামচুর নাহার রেভা, পৌর মহিলা নেত্রী কানিজ শাহিদা সহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের কর্মীরা। নারী সমাবেশে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati