1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম :
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে দূর্নীতি বিরোধী অভিযান তালিকায় অর্ধশতাধিক নেতাকর্মী 

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২০২৪ Time View
নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরে আওয়ামী লীগে দুর্নীতি বিরোধ শুদ্ধি অভিযানে একের পর এক ধরা পড়ছে রুই-কাতলারা। সর্বশেষ ঈদের আগের দিন পুলিশের অভিযানে আটক হয় শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহান। এর আগে আটক হন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির বিশ্বস্ত্য, শহর আওয়ামী লীগের বহিষ্কৃত  সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই প্রেসক্লাবের বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, পৌর কাউন্সিলর মামুনুর রহমান, ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আবুসহ কয়েক নেতা। আটক তালিকায় রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী বেশকিছু নেতাসহ জনপ্রতিনিধি, চাকুরীজীবি, সাংবাদিকসহ কমপক্ষে অর্ধ শতাধিক ব্যক্তি। দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী ফরিদপুরের আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের খবরটি এখন ‘টক অব দ্যা কান্ট্রিতে’ পরিনত হয়েছে।
দুর্নীতি বিরোধী এ অভিযানকে ফরিদপুরবাসী স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিগত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দূর্যোগ নেমে আসে ফরিদপুর জেলা আওয়ামী লীগে। দলটির প্রবীন ও ত্যাগী-পরীক্ষিত নেতারা নানা কারনে দলের কর্মকান্ড থেকে দুরে সরে যেতে থাকেন। দলে অনুপ্রবেশ ঘটে বিএনপি-জামাত থেকে আসা ‘হাইব্রিডদের’। হাইব্রিডদের দাপটে কোনঠাসা হয়ে পড়েন একসময়ের তুখোড় নেতারা। যারা ফরিদপুরে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তাদের জীবনের বেশীর ভাগ সময় ব্যয় করেছেন তাদের নিগৃহিত হতে হয়। করা হয় অপমান, লাঞ্ছিত। দলের প্রবীন-নবীন কয়েক নেতাকে কুপিয়ে আহত করা হয়। ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে ভুলপথে রেখে একটি চক্র রাজনীতির নোংরা খেলায় মেতে উঠে। এ চক্রটির হাতে ক্ষমতা থাকায় তারা দিনকে রাত আর রাতকে দিন করতে থাকেন। এহেন কোন অপকর্ম নেই যা এই চক্রটি করেনি। কথিত আছে, বিগত ১০ বছরে ফরিদপুরে বিএনপির নেতারা যতটা নির্যাতনের শিকার না হয়েছেন তারচে বেশী নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের ত্যাগী নেতারা। ‘হাতুরী বাহিনী, ‘হেলমেট বাহিনী’ গঠন করে দলের ত্যাগী ও সরব নেতাদের ভয়ভীতি দেখিয়ে দলীয় কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রেখেছেন। প্রবীন নেতাদের প্রতি পদে পদে লাঞ্ছিত আর অপমান করা হয়। আওয়ামী লীগ আমলেই অনেক নেতাকে সরিয়ে দেয়া হয় বিভিন্ন সামাজিক সংগঠন থেকে। সেখানে বসানো হয় এমপি পন্থিদের। অপমান এবং লাঞ্ছিত হয়ে ফরিদপুর থেকে ঢাকায় চলে যেতে বাধ্য হন কেউ কেউ। অনেকেই আবার রাজনীতি থেকে নিরবে বিদায় নেন। বিগত কয়েক বছর ধরে ফরিদপুরে আওয়ামী লীগের হর্তা-কর্তা হিসাবে পরিচিত ত্রিরত্ন (ফুয়াদ-বরকত-রুবেল) ‘এফ বি আর’ দলের পুরনো নেতাদের হটিয়ে তাদের অনুসারীদের দলে অনুপ্রবেশ করান। শহরে যারা নানাভাবে বিতর্কিত সেইসব ব্যক্তিদের নিয়ে রাজনীতি শুরু করেন আলোচিত সেই ‘ত্রিরত্ন’। ফলে ক্রমেই সাংগঠনিক ভাবে দুর্বল হতে থাকে আওয়ামী লীগ। গোপনে বিএনপির একাংশ এবং জামাতের সাথে সখ্যতা রেখে সদর আসনের এমপির কাছে নিজেদের বড় নেতা জাহির করতে নানা পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসাবে ‘টাকা ছড়িয়ে’ বিভিন্ন স্থান থেকে বাস-ট্রাক ভাড়া করে লোক এনে শো-ডাউন করতে থাকেন। বছরের বেশীর ভাগ দিনই চলতে থাকে এমন শো-ডাউন। এরই মাঝে ফরিদপুরের বিভিন্ন সরকারী, বে-সরকারী দফতর থেকে টেন্ডার বানিজ্য, বদলী বানিজ্য, কমিশন বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। জিম্মি করে রাখা হয় ফরিদপুরের বেশীর ভাগ দফতরের কর্মকর্তা-কর্মচারীদের। বাধ্যর্তামূলক ভাবে বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকতে হতো সরকারী, বে-সরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারীদের। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অনেক নেতাকেই দলীয় মনোনয়ন দিতে দেয়া হয়নি। টাকার বিনিময়ে এবং যারা ‘ত্রিরত্ন’দের বিপক্ষে ছিলেন তাদের বাদ দিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে আসা ব্যক্তিদের মনোনয়ন দেয়া হয়েছে। বিগত দিনে যারা আওয়ামী লীগের পরীক্ষিত হিসাবে পরিচিত ছিলেন তাদের হটিয়ে দেওয়া হয়েছে সবখান থেকে। ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতার দাপট দেখানো হয়। আওয়ামী লীগের জাদরেল নেতা শামসুল হক ভোলা মাষ্টারের মনোনয়নটি অবৈধ ঘোষনা করা হয় প্রশাসনের সহায়তা নিয়ে। খন্দকার মোশাররফ হোসেনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারনেই তার মনোনয়নটি অবৈধ ঘোষনা করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয় তাদের মনোনীত প্রার্থীকে। ফরিদপুর জেলা ও উপজেলার রাজনীতি পরিচালিত হতো ‘ আফসানা মঞ্জিল’ থেকে যেটি ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন হিসাবে পরিচিত। জেলা ও উপজেলার সব বিষয়ে ফরিদপুর থেকে নাকগলানোর কারনে অন্য আসনের এমপিদের সাথে দুরত্ব সৃষ্টি হয় খন্দকার মোশাররফ হোসেনের। এর জন্য আওয়ামী লীগের অনেকেই দায়ী করেন ‘ত্রিরত্ন’ হিসাবে পরিচিত ‘ফুয়াদ-বরকত-রুবেল’ অর্থাৎ ‘এফবিআর’কে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়েও নানা সমালোচনার সৃষ্টি করা হয়। নিজেদের কর্তৃত্ব ঠিক রাখতে এবং দলের ‘সরব’ নেতাদের বাদ দিয়ে কমিটিতে স্থান দেওয়া হয় তাদের অনুসারীদের। বাদ পড়েন অনেক ত্যাগী ও পরীক্ষিত প্রবীণ নেতা। শুধু জেলা আওয়ামী লীগই নয়, দলের সহযোগী সংগঠন গুলোকেও একই কায়দায় কমিটি করে ত্যাগীদের বঞ্চিত রাখা হয়। আওয়ামী লীগের বড় একটি অংশ ক্ষোভে ফুঁসে উঠলে তাদের উপর নানা নিপিড়ন চালানো হয়। পরে সেইসব নেতাদের মনে দুঃখ থাকলেও তারা আর প্রতিবাদ করেনি। দলের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদকে ‘মাইনাস’ করে তাকে নিস্ক্রিয় করে রাখা হয়। এমনি ভাবে দলের একাধিক নেতাকে ‘মাইনাস’ করে রাজনীতি থেকে দুরে সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ত্যাগী নেতাদের উপর স্টিমরোলার ও নিরবে নির্যাতন চালানোর কারনে অনেকেই রাজনীতি থেকে দুরে সরে ছিলেন। রাজনীতি থেকে দুরে থাকলেও তারা ‘হাইব্রিডদের’ বিরুদ্ধে সরব ছিলেন সব সময়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা একাধিকবার এ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। তারা আশায় ছিলেন একদিন এই ‘কালো অধ্যায়ের পতন’ হবে। নানা ঘটনার মধ্যদিয়ে অবশেষে ফাঁদে ধরা পড়েন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত আর ইমতিয়াজ হাসান রুবেল। ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়ীতে পরিকল্পিতভাবে দুই দফায় হামলা চালানো হয়। সেই ঘটনায় ১৮ মে সুবল সাহা অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা করেন। ৭ জুন এ মামলার আসামী হিসাবে শহরের বদরপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আটক করে বরকত-রুবেলসহ ৯ জনকে। বরকত-রুবেল গ্রেফতার হওয়ায় আওয়ামী লীগের একাংশের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। পরদিন সকালে দলের বড় একটি অংশ শহরে আনন্দ মিছিল বের করে। বিতরন করা হয় মিষ্টিও। বরকত-রুবেল আটকের পর গা ঢাকা দেয় বির্তকিত কয়েকশ নেতা-কর্মী। এখন তারা ফরিদপুর ছাড়া এবং পলাতক রয়েছে।
ফরিদপুরে আওয়ামী লীগের জাদরেল নেতাদের আটক সর্ম্পকে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ীতে হামলার ঘটনায় আটক করা হয় সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেলসহ কয়েকজনকে। পরবর্তীতে দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলা করে সিআইডি। সেই মামলায় বরকত-রুবেলের স্বীকারোক্তিতে অনেকের নাম এসেছে। সিআইডির চাহিদা মোতাবেক তালিকা অনুযায়ী তাদের আটক করা হচ্ছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati