1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

২১ রাউন্ড গুলিসহ ফরিদপুরে গ্রেপ্তার অপরাধী বাদশা মণ্ডল

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৮৮৮ Time View

নিজস্ব প্রতিনিধি

২০০৪ সালের ২৬ মার্চ ঢাকার সদরঘাট এলাকায় খুন হন বিশিষ্ট ব্যবসায়ী সামসুল হক ও তার ছেলে। ১৫৬ খণ্ড করে ওই ব্যবসায়ী বাবা-ছেলেকে হত্যা করা হয়েছিল। সেই জোড়া খুনের মামলার আসামি ঢাকার পেশাদার অপরাধী কাজল-ফারুক গ্রুপের সদস্য বাদশা মণ্ডলকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চরবালুধুমের বাড়ি থেকে।

ফরিদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২১ রাউন্ড দু’নলা বন্দুকের গুলিসহ শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে বাদশাকে গ্রেপ্তার করে ফরিদপুর ডিবি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, ফরিদপুরের বাড়িতে ফেরার পর থেকেই মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছিলেন বাদশা মণ্ডল। জেলার সুবিধাবাদী নেতাদের ম্যানেজ করে কোতোয়ালি থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পদ বাগিয়ে নেওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন। প্রতি রাতে তার বাড়িতে বসতো রমরমা মাদকের হাট। বিভিন্ন জেলা থেকেও তার কাছে অপরাধীরা আসতেন। ফরিদপুরের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী অসংখ্য মামলার আসামি জামতলার জাহিদসহ কয়েকজন পালিয়ে যান। জাহিদেরও অপরাধ জগতে সংশ্লিষ্টতা রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীনূর রহমান জানান, রোববার (২৩ আগস্ট) বিকেলে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে বাদশা মণ্ডলকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) রিমান্ডের শুনানির দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেন।

বাদশা মণ্ডলের দাবি, আগে তার একটি দোনলা বন্দুক ছিল। ওই বন্দুকের লাইসেন্স গত বছরের সেপ্টেম্বর মাসে বাতিল করে জেলা প্রশাসন। তবে ওই বন্দুকের সঙ্গে গুলিগুলো জমা দেননি তিনি।

সূত্র জানায়, অনেক সম্পত্তির মালিক বাদশা মণ্ডল। নিজের বাড়ি ছাড়াও ঢাকায় তার একটি আটতলা ভবন ও সদরঘাট এলাকায় একটি খাবার হোটেলসহ আবাসিক হোটেল রয়েছে।

ডিবি পুলিশের ওসি সুনীল কর্মকার বলেন, লাইসেন্স বাতিল হওয়ার পর বন্দুকের সঙ্গে গুলিগুলোও জমা না দিয়ে আইনত অপরাধ করেছেন। এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে কোতোয়ালি থানায়। অন্য অপরাধের বিষয়েও তদন্ত ও তাকে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati