1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ খালেক চেয়ারম্যানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত। ৫ আগস্টের পর বাজার দখল” বোয়ালমারীতে হামলায় বিএনপি নেতাসহ আহত ২, ফের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা
শিরোনাম :

মধুখালীর মেগচামীতে সড়ক জুড়ে কাদামাটি : গ্রামবাসীর চরম দুর্ভোগ

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ১৯০৪ Time View

নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মধ্যপাড়ার সড়কে কাদামাটিতে একাকার হয়ে পড়ায় জনচলাচলে ব্যবহৃত একটি সড়কের উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। সড়কটির অনেকাংশই এখনো কাঁচা। বিশেষ করে এই বর্ষা মৌসুমে ওই সড়কের বেশিরভাগ অংশ জুড়ে কাদামাটি হয়ে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি।
মেগচামী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যপাড়া মহল্লার তালতলার এই সড়কটি মধুখালী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের সাথে সংযুক্ত। সড়কটি মেগচামীর তালতলা থেকে শুরু হয়ে একটি অংশ মধ্যপাড়া জামে মসজিদের পাশে দিয়ে খান বাড়ি পর্যন্ত এবং আরেকটি অংশ খন্দকার বাড়ির পাশ দিয়ে বাজার সড়ক পৌছে শেষ হয়েছে। তালতলা থেকে শুরু হওয়া সড়কটি কিছুস্থান ইট বিছানো হেড়িংবোম। প্রায় আধা কিলোমিটার সড়কটির অনেকাংশ এখনো কাঁচা।
ওই এলাকার বাসিন্দা এরশাদ খন্দকার জানান, এজন্য সাধারণ পথচারীসহ ইজিবাইক ও ভ্যানচালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। ওই এলাকার ইজিবাইক চালক বিশু শেখ জানান, প্রতিদিন কাদামাটির মধ্যে দিয়ে ইজিবাইক নিয়ে বের হতে খুবই কষ্ট হয়। কিন্তু জীবিকার তাগিদে বের হতেই হয়। সাধারণ গ্রামবাসী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু সড়কটির উন্নয়ন না হওয়ায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এব্যাপারে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজম মোল্যা বলেন, অনেক মানুষ ওই সড়কটি দিয়ে চলাচল করে। তাই সড়কটির উন্নয়ন করা জরুরী। ইউনিয়ন পরিষদের গত সভার রেজুলেশনে সড়কটির উন্নয়নের জন্য তালিকাভুক্তও করেছি। আশা করছি সামনে গ্রামবাসীর দুর্ভোগ লাঘব হবে।
ইউপি চেয়ারমান মোঃ হাসান আলী বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আমাদের সকল উন্নয়ন কর্মকান্ডই আপাতত স্থগিত রয়েছে। এজন্য এখনই সড়কটির উন্নয়নে কোন প্রকল্প নিতে পারছিনা। তবে জনগণ খুবই দুর্ভোগে পড়লে হয়তো দু’এক গাড়ি বালি ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা ছাড়া এই মুহুর্তে সড়কটির উন্নয়নে কোন প্রকল্প হাতে নেয়া সম্ভব নয় বলে তিনি জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati