1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

এমপি নিক্সন চৌধুরী সাথে যোগ দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৫৮৬ Time View

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ খাথর নেতৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কয়েকথশ নেতাকর্মী এমপি নিক্সনের সাথে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এমপি নিক্সন চৌধুরীর ভাঙ্গার আজিমনগরের বাড়িতে গিয়ে এমপির হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা যোগদান করেন।

এসময় এক যোগদান অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক বোরহান মোল্যার নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা যোগদান করেন। যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা যোগদান করেন। মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রওশন আরার নেতৃত্বে মহিলা আওয়ামলীগের নেতাকর্মীরা যোগদান করেন। ছাত্রলীগের সাবেক সধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শামসুদ্দিন মোল্যার নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এমপি নিক্সন চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে চরভদ্রাসন উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ মো. কাউসার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, চরভদ্রাসন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর নিক্সন চৌধুরীর হাতে ফুলের তোড়া ও নৌকার রেপ্লিকা তুলে দিয়ে যোগ দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ মো. কাউসার হোসেন। যোগ দেয়া এই নেতাকর্মীদের সকলেই আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্ল্যাহর অনুসারী ছিলেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খঁা বলেন, আমরা আওয়ামীলীগ করি, বঙ্গবন্ধুর দৌহিত্র এমপি নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে আজ আমরা তার উপর আস্থা জ্ঞাপন করলাম। আগামী দিনে এমপি নিক্সন চৌধুরীর সাথেই রাজনীতি করবো। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এমপি নিক্সন চৌধুরীর সাপোর্ট করা নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ মো. কাউসারের পক্ষে সকল নেতাকর্মী এক সাথে কাজ করে যাবো, এবং তাকে বিজয়ী করে এমপি নিক্সন চৌধুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

এমপি নিক্সন চৌধুরী বলেন, আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত, আওয়ামীলীগের রক্ত। আমি কখনো আওয়ামীলীগ বা নৌকার বিপক্ষে রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছি একজন ব্যাক্তি কাজী জাফরউল্ল্যার বিপক্ষে। যার হাতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের মানুষ জিম্মি হয়ে ছিল। আমি এসেছিলাম এই তিন থানার মানুষকে কাজী জাফরউল্ল্যহার শোষন নির্যাতন থেকে মুক্তি দিতে। সাধারণ মানুষ আমাকে না দেখেই ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে প্রথম বার, দ্বীতিয় বার আমাকে নির্বাচিত করেছে আমার উন্নয়ন দেখে।

তিনি আরো বলেন, রাজনীতি আমি শিখেছি বঙ্গবন্ধুর পরিবার থেকে, আমার বাবার কাছ থেকে, আমার বড় ভাইয়ের কাছ থেকে। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

এমপি নিক্সন চৌধুরী এসময় সকল ভেদাভেদ ভূলে চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আগামী ১০ তারিখের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয় যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।

উল্লেখ্য, গত বছর ২৩ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসার মৃত্যুর কারণে উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গত ২৯ মার্চ এ উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারনে নির্বাচন স্থগিত করা হয় সেসময়। আগামী ১০ অক্টোবর ভোট গ্রহনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati