1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

প্লিজ আঙ্কেল দাম বাড়াবেন না, আমাদের কষ্ট হয় বাজার মনিটরিং এ কোমলমতি শিক্ষার্থীদের আবেদনময়ী প্লে-কার্র্ড

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৪০৯ Time View

প্লিজ আঙ্কেল দাম বাড়াবেন না, আমাদের কষ্ট হয়
বাজার মনিটরিং এ কোমলমতি শিক্ষার্থীদের আবেদনময়ী প্লে-কার্র্ড

শহর প্রতিনিধি:
প্রিয় আঙ্কেল, প্লিজ দাম বাড়াবেন না, আমাদের কষ্ট হয়। আঙ্কেল, আপনার অতিরিক্ত লাভের টাকা যোগান দিতে আমার বাবার কষ্ট হয়। ব্যবসায়ীরা গরীবের বন্ধু, বন্ধুকে বাঁচাতে সাহায্য করুন। আঙ্কেল পোষাকের দাম বাড়িয়ে আমার ঈদের আনন্দ নষ্ট করবেন না!!!! এমন নানান রকমের আবেদনময়ী প্লে-কার্র্ড হাতে ব্যবসায়ীদের সচেতনতা সৃষ্টিতে বাজার মনিটরিং এ আসে কোমলমতি শিক্ষার্থীরা।
ফরিদপুরে রমজানে নিত্যপন্যসহ বিভিন্ন পন্যের দাম সহনীয় পর্যায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সোমবার(১১ মার্চ ২৪) বেলা ১টার দিকে শহরের চকবাজার এলাকাসহ আশপাশের মার্কেটগুলোতে এই কার্র্যক্রম পরিচালিত হয়। এসময় পন্যের দাম নিয়ে কারসাজির ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ীক সংগঠন গুলোকে সতর্র্ক করে দেয়া হয়।
শহরের নিউমার্কেট, চকবাজার ফল পট্টি, মুদি বাজার, কাপড়পট্টি ও থানা রোডসহ বিভিন্ন দোকান, ফুটপাত ও শপিং মলে ব্যবসায়ীদের পন্যের দাম এবং মুল্য তালিকা যাচাই করেন। এছাড়া রমজান ও ঈদ উপলক্ষ্যে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত দাম না নেওয়ার অনুরোধ করা হয়।
জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার জানান, বিভিন্ন দপ্তরের বাজার মনিটরিং এর টিম নিয়ে পন্যের দাম যাচাই করেছি। কিছু মসলার দামের ফারাক পেয়েছি। আগামীকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। রমজান উপলক্ষ্যে পন্যের দাম অতিরিক্ত নিলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা হবে ও বাজার এবং মার্কেট গুলোতে মাস ব্যাপী বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ সকল ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই কার্র্যক্রমে স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ইয়াছিন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা ও বাণিজ্য শাখার মো: মুজিবুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ, কৃষি বিপনন কর্মকর্তা মো: শাহদাত হোসেন, টিআই তুহিন লস্করসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্র্মকর্তাসহ পুলিশ সদস্যরা এই বাজার মনিটরিং এ অংশ নেন।
এসময় কোমলমতি শিক্ষার্থীরা ব্যবসায়ীদের উদ্যোশ্যে বিভিন্ন আবেদন মুলক প্লে-কার্র্ড হাতে নিয়ে এই সচেতনতা মূলক কার্র্যক্রমে অংশ নেয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati