1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নারী দিবস পালন করলো  ফরিদপুর পৌরসভা

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩৬২ Time View

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নারী দিবস পালন করলো  ফরিদপুর পৌরসভা
শহর প্রতিনিধি :
‘নারীর সমঅধিকার, সমসুযোগ/ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’-প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে ফরিদপুর পৌরসভা।
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর পৌরসভার চত্ত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
শোভাযাত্রাটি ফরিদপুর পৌরসভার চত্ত্বর থেকে শুরু হয়ে মুজিব সড়ক দিয়ে শহীদ সুফী সড়ক দিয়ে চৌরঙ্গীর মোড় হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে দিয়ে ব্রাহ্ম সমাজ সড়কদিয়ে আবার পৌরসভা চত্ত্বরে ফিরে যায়।
পরে পৌরসভার চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র মনিরুল ইসলাম, দুই নম্বর প্যানেল মেয়র মতিউর রহমান, তিন নম্বর প্যানেল মেয়র আফরোজা সুলতানা, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌরসভার সমাজ উন্নয়ন  কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান।
বক্তারা বলেন একটি দেশের অর্ধেক অংশ নারী। নারীদের কর্মহীন রেখে কোন দেশ উন্নয়নের কাংখিত লক্ষ্য অর্জন করতে পারে না। এজন্য নারীকে সমান সযোগ দিয়ে  সমাজে তাদের সমঅধিকার নিশ্চিত করতে হবে। পুরুষদের পাশাপাশি নারী উন্নয়নের কাজে অংশ না নিলে দেশের অগ্রগতি সম্ভব নয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati