1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা
শিরোনাম :

ফরিদপুরে টার্মিনালে রাখা বাসে গভীর রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৪৮ Time View
ফরিদপুরে টার্মিনালে রাখা বাসে গভীর রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
শহর প্রতিনিধি :
ফরিদপুর বাস টার্মিনালে রাখা সাদ পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে বাসের ভিতরের সম্পুর্ন অংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
সাদ পরিবহনের সুপারভাইজার গোপাল চন্দ্র দাস জানান, বুধবার রাতে মাগুরা থেকে টিপ মেরে ফরিদপুরে আসি। পরে গাড়িতে তেল ভরে বাস টার্মিনালে এসে গাড়িটি পার্কিং করে রাখি। রাতের খাওয়া দাওয়া শেষে গাড়িতে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে গাড়ির মধ্যে আগুনের তাপ লাগায় হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন দেখি গাড়ির ভেতরের পিছনের অংশে আগুন জ¦লছে। তারাতারি গাড়ি থেকে বেড়িয়ে শোর চিৎকার করলে অন্য গাড়ীর লোকজন এগিয়ে আসে।
তিনি আরো জানান, ওই সময়ই ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গাড়ির পেছনের গ্লাস ভেঙ্গে আগুন দেয় দূর্বৃত্তরা। গাড়িটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী কামরুল।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদউজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati