1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সালাউদ্দিন মোল্লা নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু সাব্বির শেখ ও তামিম মাতুব্বর। ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন। ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরের দোকান ঘরের ভাড়ার টাকা চাওয়ায়, চাদাবাজির মামলা। মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত
শিরোনাম :

ফরিদপুরে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩২৩ Time View

ফরিদপুরে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
তারা হলো হলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী। এছাড়া আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে।
সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ বিভিন্ন অংগ সংগঠনের চারজনকে গ্রেফতার করে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
এরআগে গত শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনি আমিন। এ মামলায় বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্বল হোসেনকে মারধোর করে আহত করার অভিযোগ আনা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৩০-৩৫ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ (৪৪), উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা (৩৩), উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন (৩০), পৌর শ্রমিক দলের আহবায়ক মো. কাইয়ুম সিকদার (৪৫) ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী (৩৫)।
খোঁজ নিয়ে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। এরা দুজনেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। শামসুদ্দিন মিয়া’র পক্ষে আলফাডাঙ্গায় নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন।
সম্প্রতি খোশবুর রহমান খোকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে নাসির গ্রুপের লোকজন। এই বিষয়কে কেন্দ্র করে নাসির গ্রুপের বোয়ালমারী উপজেলা সাবেক ছাত্রদল নেতা বনি আমিনের ওপর শুক্রবার বিকালে আলফাডাঙ্গা সদর বাজারে খোকন গ্রুপের লোকজন হামলা চালায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে নাসির গ্রুপের আরেক সমর্থক উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেএম উজ্জ্বলের ওপরও হামলা চালানো হয়। এতে তারা আহত হন। এ ঘটনায় দায়ের করা অভিযোগটি শুক্রবার রাতেই থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati