1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সালাউদ্দিন মোল্লা নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু সাব্বির শেখ ও তামিম মাতুব্বর। ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন। ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরের দোকান ঘরের ভাড়ার টাকা চাওয়ায়, চাদাবাজির মামলা। মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত
শিরোনাম :

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি দরবারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ Time View

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি দরবারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সদরপুর প্রতিনিধি:

বিশ্ব জাকের মঞ্জিল আটরশির পাক দরবার শরীফে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল (আটরশির পাক দরবার শরীফ) প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আটরশির পীর হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী মিয়া ভাইজান ছাহেবের নির্দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দরবার শরীফের খাদেম, আশেকান, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
দরবার শরীফের পক্ষ থেকে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এই দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati