1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

লাঙলের প্রার্থী রায়হানের নির্বাচনী অনিয়মের প্রতিবাদে নির্বাচন কমিশনকে প্রতীকী দাফন।

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ Time View

লাঙলের প্রার্থী রায়হানের নির্বাচনী অনিয়মের প্রতিবাদে নির্বাচন কমিশনকে প্রতীকী দাফন।

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী আচরণবিধি প্রকাশ্যে লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি ইউনিয়নে একটি ব্যানার লাগানোর নিয়ম থাকলেও সেখানে অসংখ্য ব্যানার লাগানো হয়েছে। একইভাবে একটি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প করার কথা থাকলেও একাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এছাড়া প্রকাশ্যে ভোটারদের খিচুড়ি খাওয়ানো, চা দোকান ফ্রি করে দেওয়া, বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং নিয়ম ভঙ্গ করে গাড়ি শোডাউন দেওয়ার ঘটনাও ঘটছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয়।

এসব অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল-এর নেতৃত্বে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার অভাবের অভিযোগ তুলে প্রতীকীভাবে নির্বাচন কমিশনকে মৃত ঘোষণা করে কবর দেওয়া হয়।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ অবিলম্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বন্ধ করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati