হুমকি ধামকি ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
স্বতন্ত্র এমপি প্রার্থী মুজাহিদ বেগের
সদরপুর প্রতিনিধিঃ
ফরিদপুর-৪ আসনের (সদরপুর-চরভদ্রাসন-ভাংগা) স্বতন্ত্র এমপি প্রার্থীর ফুটবল প্রতীকের কর্মীদের নির্বাচনী প্রচারনায় হুমকি ধামকি ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মুজাহিদ বেগ।
রবিবার(১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যায় মুজাহিদ বেগের নির্বাচনী মনিটরিং অফিসে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ফুটবলের গনজোয়ার দেখে একটি মহল আমার কর্মীদের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারনায় বাধা দিচ্ছে , কর্মীদের হেনস্তা করা, হুমকি ধামকি দেওয়া সহ ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ব্যাপারে তিনি রিটার্নিং অফিসারকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার অনুরোধ জানান। তবে কারা বাধা দিচ্ছে, কোন দলের কর্মীরা হুমকি ধামকি দিচ্ছে তা তিনি স্পস্ট করেননি।
তিনি আরো বলেন,আমার অনেক কর্মীকে ঘর থেকে তুলে নিয়ে আবার ফেরত দিয়ে গেছে। অনেক কর্মীকে হুমকি ধামকি দিলেও প্রভাবশালীদের ভয়ে তারা কোন অভিযোগ করতে ইচ্ছুক নয়। আমি আমার কর্মীদের অভয় দিয়ে বলেছি আপনারা অভিযোগ দিলে প্রশাসন ব্যাবস্থা নিবে৷ ইতিমধ্যে কিছু কিছু অভিযোগ আমরা প্রশাসনে জমা দিয়েছি। প্রশাসন আমাকে আস্বস্ত করেছে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে। গতকালকে চরভদ্রাসন উপজেলায় আমার নির্বাচনী প্রচারে কিছু উচ্ছংখৃল লোক বাধা দেয়, আমার সমর্থক সজীব বেগ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২০/৩০ জনের নামে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কর্মকর্তা সিভিল জজের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক সহ স্বতন্ত্র এমপি প্রার্থী মুজাহিদ বেগের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply