1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং শুরু ​ফরিদপুরে ‘মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন’-এর জেলা কার্যালয় উদ্বোধন ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ছয় বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টার দায়ে প্রতিবেশী বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ শিশু ক্লাসে ভর্তি না নেওয়ার ফলে মাত্র ৬ জন শিক্ষার্থী, গুচ্ছগ্রামের শিশুদের ভর্তি না নেওয়ার কারণে তারা স্কুলে যেতে পারছে না।বোয়ালমারীতে নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, স্কুলের মেরামতের ২ লক্ষ টাকার নেই কোন ভাউচার এক মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে আরেক মাদ্রাসাছাত্রের ৫ বছরের কারাদণ্ড
শিরোনাম :

উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে বোয়ালমারীতে চতুর্থ বার বিজয়ী মুশা মিয়া, ভাইস চেয়ারম্যান শাফি ও শাহানাজ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫৭৯ Time View

উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে বোয়ালমারীতে চতুর্থ বার বিজয়ী মুশা মিয়া, ভাইস চেয়ারম্যান শাফি ও শাহানাজ

বোয়ালমারী প্রতিনিধি :
৬ষ্ঠ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে বোয়ালমারীতে চার বারের মত নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া (দোয়াত কলম)। বুধবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়। এদিন কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া (দোয়াত কলম) প্রতীক নিয়ে ৪৩২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু (ঘোড়া) প্রতীকে ৩৪৩৫৫ ভোট পেয়েছেন। এ উপজেলায় ২ লাখ ৭ হাজার ভোটের মধ্যে ১ লাখ ২ হাজার ৯২৭ ভোট কাস্টিং হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এমএম শাফউল্লাহ শাফি চশমা প্রতিক নিয়ে ৩৮৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহাদুল আক্তার তপন উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন ৩৬১৩৩ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. সাহানাজ বেগম ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ২৪১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিকা রানী রাজবংশী দৈদ্যুতিক পাখা নিয়ে পেয়েছেন ২৩১৪৪ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৫জন চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। যেখানে বোয়ালমারীতে ৭৮টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টীম নিয়োজিত ছিলেন। নির্বাচনে পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati