1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত
শিরোনাম :

আলফাডাঙ্গায় সজিব হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩০৯ Time View

আলফাডাঙ্গায় সজিব হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই

আলফাডাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় পোশাক শ্রমিক সজিব ভূঁইয়া (২২) নিহতের ঘটনায় দায়ের করা মামলার দায়িত্ব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার দুপুরে পিবিআই ফরিদপুর পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত দল পৌরসভার মিঠাপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর অখিল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এসময় তারা নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। মামলা সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ২৫ জানুয়ারী পৌরসভার মিঠাপুর এলাকার বাসিন্দা কামাল ভূঁইয়ার ছেলে সজীব ভূঁইয়া তার কর্মস্থল গাজীপুর থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। পরেরদিন বিকালে ধারের টাকা আদায়ের জন্য প্রতিবেশী ইস্রাফিল তালুকদারের বাড়িতে গেলে তাকে আটকে রেখে কয়েকজন যুবক মারধর করে। এতে সজীব অজ্ঞান হয়ে পড়লে এই সুযোগে তার মুখে বিষ ঢেলে দেয় অভিযুক্তরা। এরপর ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা সজীবকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে তার পরিবারকে খবর দেয়। ২৯ জানুয়ারী সজিবের শারীরিক অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পথিমধ্যে বোয়ালমারী বাইখীর এলাকায় মাইক্রোবাসে তার মৃত্যু হয়। পরে ৩০ জানুয়ারী

ময়নাতদন্ত শেষে সজিবের মরদেহ দাফন করা হয়। এঘটনায় সজীবের বাবা কামাল ভূঁইয়া বাদী হয়ে ইস্রাফিল তালুকদারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে ফরিদপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের

করেন। পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। সিআইডি মামলার দায়িত্ব নিয়ে ২০২১ সালের ৩ নভেম্বর সজিব ভূঁইয়ার লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য উত্তোলন করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি সিআইডি মামলার দায় হতে অভিযুক্তদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করলে বাদী কামাল ভূঁইয়া নারাজি দেন। তখন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন। পরিদর্শনকালে পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পরপরই কাজ শুরু করেছি, দ্রুত তদন্তকাজ শেষ করার জোর প্রচেষ্টা চালাবো। দোষী যে বা যারাই হোক; প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati