1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত
শিরোনাম :
ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

অদম্য মেধাবী ইমার মেডিকেলে চান্স, হতে চান গরীবের ডাক্তার

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ Time View
অদম্য মেধাবী ইমার মেডিকেলে চান্স, হতে চান গরীবের ডাক্তার
শহর প্রতিনিধিঃ
নানা প্রতিকূলতার মাঝেও ইচ্ছাশক্তি দিয়েই মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ২১ বছরের অদম্য মেধাবী তরুণী ইমা আক্তার। প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) তে জিপিএ-৫ না পেয়ে ভেঙে পড়লেও তার ইচ্ছাশক্তি আর দিনরাত কঠোর পরিশ্রমের ফলে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর স্বপ্ন পূরণে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজে। এমন সাফল্যের পেছনে সর্বত্র সাহস জুগিয়েছেন তার মা-বাবা।
আজ শুক্রবার দুপুরে একান্ত আলাপকালে সাফল্যের পেছনের গল্প তুলে ধরেন। এখন তার স্বপ্ন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলা। হতে চান গরীবের চিকিৎসক, যেখানে হতদরিদ্র মানুষ পাবেন বিনামূল্যে চিকিৎসা। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।
ইমা আক্তার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ড পূর্ব হাসামদিয়া গ্রামের মুদি দোকানদার শেখ বিলাল হোসেনের কন্যা। তিনবোনের মধ্যে সে সবার বড়। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। পরে ফরিদপুর সারদা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজনরা ভিড় করছেন। তার অভূতপূর্ব সাফল্যে আবেগাপ্লূত বাবা-মা সহ সকলে। তাঁদের বাড়িতে পৌছাতেই মিষ্টিমুখ করান বাবা শেখ বিলাল হোসেন। এরপর গল্প হয় ইমার সাথে।
ইমা বলেন, আমার জার্নিটা এতটা সহজ ছিল না। যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমার জিপিএ-৫ আসছিল না। সকল বন্ধু-বান্ধব জিপি-৫ পেয়েছিল, অনেকে ট্যালেন্টপুলি বৃত্তি পেয়েছিল। তখন কান্না করলেও আমার মা-বাবা অনেক সান্তনা দিয়েছিলেন।
এরপর থেকেই ভাল কিছু করার প্রতিজ্ঞা করেছিলাম, যেন আমার বাবা-মায়ের মুখ উজ্জ্বল হয়। তখন থেকে আমি ভাল বন্ধুদের সাথে মেশার চেষ্টা করতাম, ওরা কিভাবে পড়ালেখা করে সেটা দেখতাম। ওরা অনেক প্রাইভেট পড়ত। কিন্তু আমার বাবা মুদি দোকানি হওয়ায় সেভাবে খরচ দিতে পারত না। তখন বন্ধুদের নিকট থেকে নোট নিয়ে পড়ালেখা করতাম। এরপর অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে যায়। ওই ফলাফল আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে। যার কারনে পরবর্তী পরীক্ষাগুলোতে জিপিএ-৫ পেয়েছি।
উচ্চ মাধ্যমিক পড়ালেখায়ও নানা বাধার সম্মুখীন হয়েছেন। ফরিদপুর শহরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে পড়ালেখার সুযোগ হলেও একমাত্র বাবার আয়ে শহরে থাকাটাও চ্যালেঞ্জিং ছিল তার জন্য। ইমা বলেন, বাবা সেভাবে খরচ দিতে না পারায় এক সময় প্রাইভেট পড়া বন্ধ হয়ে যায়। তখন বাসায় থেকেই পড়ালেখা শুরু করি। কখনও বাবা-মাকেও বলতাম না যে আমার প্রাইভেট পড়তে হবে। বাসায় পড়ালেখার পাশাপাশি মোবাইল দিয়ে বিভিন্ন টিউটোরিয়াল ক্লাসের ভিডিও দেখতাম। এভাবে কষ্ট করেই পড়ালেখা করতে হয়েছে।
মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য সহপাঠীরা বিভিন্ন নামি-দামি কোচিং সেন্টারে ভর্তি হলেও সেই সৌভাগ্যটা হয়নি ইমার। বাসায় বসেই মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। দিনরাত কঠোর পরিশ্রম শেষে শহরের একটি কোচিং সেন্টারে শুধু পরীক্ষা দেন এবং সেই পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করেন। তখন ওই কোচিং সেন্টার থেকে তাকে অ্যাওয়ার্ডও দেয়া হয়। এরপর মেডিকেলে ভর্তি পরীক্ষা দেন ইমা। সে ফলাফলে মেধা তালিকায় ২০০৩ নম্বরে জায়গা করে নেন, সুযোগ হয়ে যায় ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির। ইমা বলেন, মেডিকেলে চান্স পেয়ে অনেক খুশি হয়েছি, আনন্দে দীর্ঘক্ষণ কান্নাও করেছি। কারন, জীবনে অনেক কষ্ট করতে হয়েছে।
ইমা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ তালা সব সময় আমার পাশে ছিলেন। সেই সাথে সব সময় আমার বাবা-মা পাশে থেকেই সাহস যুগিয়েছেন। আজ তাঁদের কারনেই আমি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। আমার বিদ্যালয়ের শিক্ষকরাও অনেক উৎসাহ জুগিয়েন। কোন শিক্ষার্থীর স্বপ্নপূরণে আর্থিক সমস্যা বাঁধা হতে পারেনা তার উদাহরণ নিজে বলেও মনে করেন। তবে একজন শিক্ষার্থীর প্রজ্ঞা ও প্রতিজ্ঞা তাতে স্বপ্ন পুরনে সহায়ক। তাই তার এই চেষ্টায় পাশে থাকা মানুষগুলোর জন্য কৃতজ্ঞ প্রকাশ করে মেয়েটি।
একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন ভবিষ্যতে যেন ভাল একজন চিকিৎসক হতে পারি, সেই দোয়া কামনা করি সকলের কাছে। আমি যেন বিনামূল্যে গরীব মানুষের সেবা করতে পারি এবং একজন গরীবের চিকিৎসক হতে চাই।
মেয়ের এমন সাফল্যে বাবা মুদি দোকানদার বিল্লাল হোসেন সমাজের সকলের সাহায্য কামনা করেন। তিনি বলেন, আমার মেয়ের সাফল্যের খবর পেয়ে অনেকে খোঁজখবর নিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি সহ এলাকার সকলে খোঁজ খবর নিচ্ছেন। সর্বশেষ ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান স্যারের সহযোগিতায় ব্রিটিশ-বাংলা ওয়েল ফেয়ার ট্রাস্ট নামে একটি সংগঠন আমাদের পাশে এসে দাড়িয়েছেন। তারা আমার মেয়ের পড়ালেখার দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন।
এদিন দুপুরে তাদের বাড়িতে হাজির হোন সংগঠনটির প্রতিনিধি দল। এ সময় ইমার বাবার হাতে আর্থিক অনুদানও তুলে দেন।
সংগঠনটির প্রতিনিধি মো. সানজিদ ফেরদৌস নিশু বলেন, আর্তমানবতা সেবায় একঝাক প্রবাসী ভাইদের সহযোগিতায় গঠিত আমাদের সংগঠন। সংগঠনটি সারাবিশ্ব ব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ইমার সাফল্যের খবর পেয়ে আমরা পাশে দাড়নোর চেষ্টা করছি। তার পড়ালেখার সকল খরচের দায়িত্ব আমরা নেব। সে যদি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায় সেক্ষেত্রেও সহযোগিতা করা হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, আমার থানা এলাকার মেয়েটির এমন সাফল্যে আমরা গর্বিত। সারাক্ষণ তার খোঁজ খবর নিচ্ছি। আমার পক্ষ থেকে যতটুকু করার সম্ভব সেভাবে ইমার পাশে থাকব।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati