1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজু ভাঙ্গায় জমাজমির বিরোধে হামলার অভিযোগঃ প্রতিবাদে সংবাদ সম্মেলন মা ২১ দিন বয়সে অন্যত্র চলে যান’ জনতার পিটুনিতে নিহ্ত ট্রাক চালক হান্নানের রেখে যাওয়া ২ বছরের কন্যা মুসলিমার কি হবে ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি বোয়ালমারীতে পিয়াজের দাম কম হওয়ায় জমিতেই নষ্ট হচ্ছে পিয়াজ ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ
শিরোনাম :

চরভদ্রাসনে অভিনব কৌশলে কৃষকের জমি দখলের চেষ্টা, জুম্মার সময়ে যুবদল নেতার নেতৃত্বে ফেলা হলো বালু

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৬৬ Time View

চরভদ্রাসনে অভিনব কৌশলে কৃষকের জমি দখলের চেষ্টা, জুম্মার সময়ে যুবদল নেতার নেতৃত্বে ফেলা হলো বালু

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে অভিনব কৌশলে জোড়পূর্বক কৃষকের ৭৫ বছরের পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়া বহিরাগতদের নিয়ে এক যুবদল নেতার নেতৃত্বে ট্রাক ভরে বালু ফেলানো হয়েছে। এতে পৈত্রিক জমি হারানোর শঙ্কায় ও নিরাপত্তাহীনতায় ভুগছে শেখ আলীমদ্দীন (৬৫) নামে এক কৃষক ও তাঁর পরিবার।

আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময়ে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুরে পুলিশের বাঁধা উপেক্ষা করে ওই জমিতে বালু ফেলা হয়। এতে নেতৃত্ব দিতে দেখা যায় মো. ওহিদুল ইসলাম (ওহিদ বিশ্বাস) ও ইমারত মোল্যা নামে এক ব্যক্তিকে। এ সময় ১০ থেকে ১৫ টি মোটরসাইকেলে অজ্ঞাত ব্যক্তিদের আশপাশে অবস্থান করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, নেতৃত্ব দেয়া ব্যক্তি জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়ন যুবদলের নেতা। রাজনৈতিক এক পোস্টারে তাঁর দলীয় পরিচয় তুলে ধরা হয়েছে। বিএনপির নেতৃবৃন্দের ছবি সংযুক্ত ওই পোস্টারে নিজের নামের নিচে লেখা “আলিয়াবাদ ইউনিয়ন যুবদল”। এছাড়া ইমারত মোল্যা পাশ্ববর্তী চরসরবান্দিয়া এলাকার বাসিন্দা ও বিএনপি কর্মী। এছাড়া ভুক্তভোগী কৃষক শেখ আলীমদ্দীন চরসুলতানপুর গ্রামের মৃত শেখ মফিজ উদ্দীনের ছেলে।

শেখ আলীমদ্দীন জানান, ৭৫ বছর পূর্বে ওই জমিটি ক্রয় করেন তাঁর বাবা এবং পৈত্রিকসুত্রে বর্তমান মালিক তিনি। গত ৩০ বছর পূর্বে ওই জমির একাংশে বসতঘর তুলে বসবাস করছেন এবং বাকি অংশে কৃষি চাষাবাদ করে আসছেন।

শেখ আলীমউদ্দীন বলেন, কয়েকবছর আগে জানতে পারি আমার চাচা আব্দুল মজিদের নামে রেকর্ড হয়েছে। এরপর তাঁর ছেলে শেখ মিজান সহ অন্যরা দখল করার চেষ্টা করে। এসব নিয়ে বিভিন্ন সময় আদালতে মামলা হলে আমার পক্ষেই রায় এসেছে। রেকর্ড নিয়ে মামলাও চলতেছে। এরমধ্যেই ৪০ শতাংশ জমি অবৈধভাবে ক্ষমতাবানদের বায়না রেজিষ্ট্রি করে দিছে। আজ তাঁরা সন্ত্রাসীদের এনে জমিতে বালু ফেলে গেছে। বাঁধা দিলে আমাদের হুমকি দেয়া হয়। তখন পুলিশকে জানালে পুলিশ এসে বাঁধা দেয়। এরপর পুলিশ চলে গেলে নামাজের সময় ট্রাক ভরে বালু ফেলেছে।

তিনি বলেন- এই জমির চিন্তায় আমার ঘুম, খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। সব সময় ভয়ে থাকি। আমি অসহায় মানুষ, উপরে আল্লাহ আছে, তাঁর কাছে বিচার দেব।

এদিকে বায়না রেজিষ্ট্রি পত্রে দেখা যায়, গত ২৫ জুন চরভদ্রাসন সাব রেজিস্ট্রার দীপ রানী নন্দী স্বাক্ষরিত আগামী ৬ মাসের জন্য ৬ জনের নামে বায়না দলিলটি লেখা হয়েছে। এরমধ্যে রয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্যার ছেলে আজিজুল হক মোল্যা, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মাদ আলী আকবর এবং বাকিরাও বিএনপির কর্মী বলে স্থানীয়রা জানান।

অপরদিকে শেখ মিজান দাবি করেন- তাঁর পৈত্রিক জমি। তিনি বলেন- আমার জমি উদ্ধারের জন্য ১০ লাখ খরচ করতেই পারি, প্রয়োজনে লাশ ফেলায় দেব। আমারে দীর্ঘদিন জ্বালাইতেছে। এছাড়া ঘটনাস্থলে থেকে নেতৃত্ব দেয়া যুবদল নেতাসহ দুই ব্যক্তির কাছে জানতে চাইলে সদুত্তর না দিয়ে দ্রুত চলে যান এবং উপজেলা বিএনপির আহ্বায়কের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলে রিসিভ করেননি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন- খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাঁধা দেয়া হয়। পরে হয়তো নামাজের সময়ে বালু ফেলেছে। দুইপক্ষকেই থানায় ডাকা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati