1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

‎ ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

‎বিশেষ প্রতিনিধি:

‎ফরিদপুরের মধুখালীতে ছেলের বউকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ফরিদপুরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

‎মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, দণ্ডিত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা। তার ছেলে ইসরান শেখের সঙ্গে ভুক্তভোগী নারীর পারিবারিকভাবে বিয়ে হয় প্রায় তিন বছর আগে। বিয়ের পর থেকেই হাফিজার তার ছেলের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্বামীকে বিষয়টি জানালেও তিনি তা গুরুত্ব না দিয়ে সময়ক্ষেপণ করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, স্বামী বাড়িতে না থাকলে হাফিজার ওই নারীর সঙ্গে অসদাচরণের চেষ্টা করতেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে শাশুড়ি, স্বামী ও চাচা শ্বশুরদের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়। তবে এরপরও হাফিজার তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

‎মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে হাফিজার কৌশলে ওই নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে মান-সম্মানের ভয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে না জানিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরে মধুখালী থানায় অভিযোগ করেন।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati