1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

অধিকারের একতরফা তথ্যের ওপর ভিত্তি করে বিদেশি ৬ সংস্থার বিবৃতি

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৩২ Time View

অধিকারের একতরফা তথ্যের ওপর ভিত্তি করে বিদেশি ৬ সংস্থার বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত মানবাধিকার সংগঠন অধিকারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বিদেশি ৬টি সংস্থা বিবৃতি দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করে সংস্থাগুলো বলেছে, এই নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক—কোনোটিই হয়নি। গণতান্ত্রিক মূল্যবোধসমূহ ও আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ড মেনে এই নির্বাচন হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, যে ছয়টি নাগরিক সংগঠন এই বিবৃতি দিয়েছে সেগুলোর তথ্য নেওয়া হয়েছে বাংলাদেশের বিতর্কিত মানবাধিকার সংগঠন অধিকার থেকে। আঞ্চলি ও বৈশ্বিক এই সংগঠনগুলো আদিলুর রহমান খানের অধিকারের প্রতিবেদনের ভিত্তিতে মনগড়া তথ্য উপস্থাপন করে শুক্রবার বিবৃতি দেয়।

যৌথ বিবৃতি দেওয়া সংগঠনগুলো হচ্ছে- এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল), ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন (সিআইভিআইসিইউএস), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ), এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক (এডিএন), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রোজেক্ট (অস্ট্রেলিয়া) ও অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন)।

এই ছয়টি সংগঠনের হয়ে বাংলাদেশে মানবাধিকার, নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবেদন দিয়েছে অধিকার। অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান বিএনপি জামায়াত জোট সরকারের সময় সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়ত্বি পালন করেন।

অপরদিকে বাংলাদেশের কতিপয় পত্রিকা ও অনলাইন পোর্টালে ছয় সংস্থার বিবৃতি প্রচার করেছে ফলাও করে। যা সাংবাদিকতার নীতিনৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা।

কূটনৈতিক রিপোর্টার ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান বলেন, এই প্রত্যেকটি সংগঠনের হয়ে বাংলাদেশে কাজ করছে আদিলুর রহমান খানের সংগঠন অধিকার। তাদের পাঠানো রিপোর্টের ভিত্তিতেই এসব সংস্থা বিবৃতি দিয়ে থাকে। সঙ্গত কারণেই এগুলো একতরফা বিবৃতি।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বাংলাদেশের যেসব গণমাধ্যম এসব বৈশ্বিক ও আঞ্চলিক সংগঠনের বিবৃতি প্রচার করেন তাদের উচিত পুরো বিষয়টি পাঠককে জানানো। অর্থাৎ কিভাবে এই সংগঠনগুলো তথ্য উপাত্ত পায়, কারা সরবরাহ করে এসব বিষয় পরিস্কার করে তুলে ধরা। অর্থাৎ অধিকার যে এসব তথ্য দিচ্ছে সেটা জানানো। তাহলে পাঠকও সঠিক তথ্য জানতে পারবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati