1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে চান পিটার হাস

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৫ Time View

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে চান পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজনীতির মাঠে সরব মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।’

বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন পিটার হাস। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ দেখা করার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।’

পিটার হাস বলেন, দুই পক্ষের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটে একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারি, সে বিষয়ে আলোচনা করেছি। সামনের মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করব।’

এরআগে গত ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পিটার হাস। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।

নির্বাচনের আগে-পরে পুরো সময়জুড়ে আলোচনায় ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি দফায় দফায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারবিরোধীদের উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati