1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

পদ্মার দূর্গমচরাঞ্চলে কুমড়ায় হাসি চাষিদের 

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৭৫ Time View

পদ্মার দূর্গমচরাঞ্চলে কুমড়ায় হাসি চাষিদের

শহর প্রতিনিধি :

ফরিদপুরের পদ্মার বুক জুড়ে বিস্তীর্ণ বালুচরে চরাঞ্চলের মানুষ অব্যবহৃত পততি জমিকে ব্যবহার উপযোগী করে ফসল ফলাচ্ছেন। কয়েক বছর ধরে তারা বালু মাটিতে কুমড়া চাষ করছেন এবং কুমড়া চরাঞ্চলবাসীর মুখে হাসি ফুটিয়েছে। জেলায় এবছর ৫০ কোটি টাকার অধিক মূল্যের কুমড়া বাজার বাজতকরন হচ্ছে।

পদ্মার বুক জুড়ে বিস্তীর্ণ বালুচর। যেদিকে দৃষ্টি যায় শুধু বালু আর বালু। এসব বালু মাটিতে আগে তেমন ফসল ফলানো যেতো না। কিন্তু এখন বদলে গেছে চিত্র। চরের কৃষকরা অনাবাদি সেই জমিকে ব্যবহার উপযোগী করে ফসল ফলাচ্ছেন। কয়েক বছর ধরে বালুআর পলি মাটিতে কুমড়া চাষ করছেন তারা। চরাঞ্চলবাসীর মুখে হাসি ফুটিয়েছে কুমড়া।

জেলায় এবছর ৫০ কোটি টাকার অধিক মূল্যের কুমড়া উৎপাদন হয়েছে। এর বেশিরভাগই চরাঞ্চলে উৎপাদিত। দেশের বিভিন্ন স্থান থেকে বেপারীরা এসে ক্ষেত থেকেই কৃষকের উৎপাদিত কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া কুমড়া বিক্রির জন্য হাটও রয়েছে। এবছর কুমড়ার বাম্পার ফলন এবং দাম ভালো পাওয়ায় খুশি চাষীরা। প্রতি কেজি কুমড়া ক্ষেত থেকে বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা।

প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে কুমড়া আবাদে খরচ হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা। উৎপাদিত কুমড়া বিক্রি হচ্ছে  ৫০ থেকে ৬০ হাজার টাকা। মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই কুমড়া বিক্রির উপযোগী হয়ে থাকে। সাথি ফসল হিসেবেও কুমড়া চাষাবাদ করা হয়ে থাকে।

চরে মানুষের অর্থনৈতিক ও জীবন মানের উন্নয় ঘটাচ্ছে কৃষি অর্থনীতি বলে জানালেন চাষীরা।

গত কয়েক বছর ধরে অনাবাদি জমি চাষের উপযোগী করে তুলেছেন চরাঞ্চলের বাসিন্দারা। তাদের সকল ধরনের সহায়তা করা হয়ে থাকে। এছাড়া পদ্মা সেতু নির্মানের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ায় এ অঞ্চলের চাষীরা লাভবান হচ্ছেন বলে জানালেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক।– সট ফাইলে সাক্ষাতকার রয়েছে । কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ফরিদপুর।

জেলায় এবছর চরাঞ্চলে ৮শ ৫০ হেক্টর জমিতে কুমড়ার চাষাবাদ হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati