1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে বিভিন্ন বীজ পরিদর্শন করলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিন উর রশীদ ‎ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। ফরিদপুরে হঠাৎ করেই ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা চিকিৎসাসেবার মানোন্নয়ন, দালালমুক্ত পরিবেশ ও অবকাঠামোগত সমস্যা সমাধানে গুরুত্ব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ রোপন ও পরিচ্ছনতা অভিযান কর্মসূচী পালিত বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল চৌধুরী আর নেই
শিরোনাম :

ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ Time View

ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৩০ আগস্ট) ভাঙ্গা উপজেলা হামিরদি ইউনিয়নের বাসস্টান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নজরুল ইসলাম উপপরিচালক (লিসাসা), কৃষিবিদ শাহাদুজ্জামান উপ- পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ফরিদপুর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লা অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত কৃষি উপকরণের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কার্যক্রম কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের পাশে থেকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। কৃষকদের মাঝে উন্নতমানের চারা বিতরণ কার্যক্রমকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। এতে একদিকে যেমন কৃষক উপকৃত হবেন, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত হবে।
বিশেষ অতিথি কৃষিবিদ নজরুল ইসলাম বলেন
কৃষকদের এ ধরনের উদ্যোগের সর্বোচ্চ সুবিধা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লা বলেন, কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে। কৃষকদের মধ্যে বিতরণ করা চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কৃষকদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন।
আয়োজকরা জানান, কৃষকদের উৎসাহিত করা এবং কৃষি ও পরিবেশের উন্নয়নে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati