1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক

জামায়াত নেতা হাটবাজার ইজারা পাওয়ায় বিএনপির হামলার অভিযোগ, সমর্থকদের বাড়িঘর ভাংচুর-লুটপাট

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৬৯ Time View

জামায়াত নেতা হাটবাজার ইজারা পাওয়ায় বিএনপির হামলার অভিযোগ, সমর্থকদের বাড়িঘর ভাংচুর-লুটপাট

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় হাটবাজার ইজারাকে কেন্দ্র করে জামায়াত সমর্থকদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, সালথা বাজারের ইজারা জাহাঙ্গীর হোসেন নামে এক জামায়াত নেতা পাওয়ায় স্থানীয় বিএনপির বহিস্কৃত নেতা আছাদ মাতুব্বর ও উপজেলা যুবদলের সহ-সভাপতি শাহিন মাতুব্বর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। গতকাল সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে ‘সালথা দক্ষিণপাড়া ভুক্তভোগী পরিবারবর্গ’ ব্যানারে সংবাদ সম্মেলন করেন তাঁরা। এ সময় অন্তত ২০ জন ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার রাতে ওই এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে ফরিদপুর পৌর জামায়াতের সহ সাধারন সম্পাদক ও সালথা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের অন্তত ২০টি বাড়িঘর ও দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দেলোয়ার মোল্যা বলেন,  আমার চাচাতো ভাই জামায়াতের নেতা জাহাঙ্গীর হোসেন সালথা বাজারের ইজারা পায়। এরপর থেকে আসাদ মাতুব্বর ও তার লোকজন আমাদের বাজারে ঢুকতে নিষেধ করে। আসাদ বলেন, তোরা জামায়াতের লোক, তোরা বাজারে আসবি না, এদেশে থাকতে পারবি না। যদি এদেশে থাকতে হয় তাহলে বিএনপি করতে হবে। এরপরই গতকাল ইফতারের সময় হঠাৎ করে ৩ থেকে ৪ শ লোক দেশীয় অস্ত্র ঢাল-সড়কি নিয়ে অতর্কিত হামলা করে। তারা ভাংচুর করে আর বলতে থাকে আপা বলছে এদেশে কোনো জামায়াত থাকবে না। এভাবে কমপক্ষে ২০ বসত ঘর ভাংচুর করে এবং টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় এবং প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি করে।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, গত অক্টোবরে সালথায় ফ্যাসিবাদবিরোধী জামায়াতের প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামে সালথার গ্রামের অধিকাংস মানুষ অংশগ্রহণ করেছিল। এতে বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়। পরবর্তীতে সালথায় হাটবাজার ইজারায় ওরা টেন্ডারবাজি করার চেষ্টা করে। যারা শিডিউল জমা দিতে যায়, সেগুলো নিয়ে ছিড়ে ফেলায়। পরবর্তীতে আমি ডিসি অফিসে জমা দেই এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পাই। এতে বিএনপি নেতা আছাদ টেন্ডার না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমার লোকজনকে হুমকি-ধমকি দেয়। গতকাল তুচ্ছ ঘটনায় আমার চাচাতো ভাই মাওলানা হারুণকে সালথা বাজারে লাঞ্চিত করে। তখন কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যায় বিভিন্ন জায়গা বিএনপি ও আওয়ামীলীগের প্রায় ৪-৫শ লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়ি সহ কমপক্ষে ২০ টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। ঘটনাস্থলে ওসি থাকলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি।

এদিকে বিষয়টি নিয়ে আজ বিকালে সরেজমিনে গিয়ে ভাঙচুর ও লুটপাটের ভয়াবহ দৃশ্য চোখে পড়ে। প্রতিটি বসতঘরে রয়েছে দেশীয় অস্ত্রের আঘাত, ভাঙচুর করা হয়েছে ঘরে থাকা টিভি, ফ্রিজ, আলমারি সহ আসবাবত্র। প্রায় দুই কিলোমিটার জুড়ে এমন দৃশ্য দেখা যায়।

হামলার সময় দৌড়ে বাথরুমে গিয়ে পালিয়ে থাকেন ষাটোর্ধ্ব নেছারুন বেগম। তিনি বলেন, পানি মুখে (ইফতার) দেয়ার পরপরই জাহোর (চিল্লিয়ে) লোকজন আইস্যা ভাঙচুর করে। বেড়া বাইরাইতে থাকা আর বলে জামায়াতের গোষ্ঠী ঠেঙায়ে দেব।

এবিষয়ে সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর বলেন, জামায়েতে ইসলামের নেতা জাহাঙ্গীর মোল্লাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এলাকায় প্রভাব বিস্তারের জন্য ঝামেলা সৃষ্টি করছে। আমি কোন ঝামেলার পক্ষে না। ঘটনার সময় আমি সালথা কলেজে ছাত্রদলের ইফতার মাহফিলে ছিলাম। খবর পেয়ে থানায় ফোন দেই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য। পরে জানতে পারি বাগবাড়ী দোকানের সামনে কথা কাটাকাটির এক পর্যায় স্থানীয় আওয়ামীলীগ নেতা মাওলানা হারুন মাতুববর ঢাল-কাতরা নিয়ে তুরাফ মৃধা উপড় হামলা চালায় এরপর সংঘর্ষ বেধে যায়। তিন চারটি বাড়ির বেড়া কেটে ফেলে। জাহাঙ্গীর মোল্লা আমার বিরুদ্ধে সব মিথ্যা বলেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে হামলার ঘটনাটি ঘটে বলে জানতে পেরেছি। আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। ঘটনাটি নিয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati