1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম :
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের হাবেলী দয়ারামপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট ও জখম করার অভিযোগে মামলা করায় হুমকি অব্যাহত

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৬৫ Time View

ফরিদপুরের হাবেলী দয়ারামপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট ও জখম করার অভিযোগে মামলা করায় হুমকি অব্যাহত

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের হাবেলী দয়ারামপুর গ্রামে সেলিনা বেগম, স্বামী ঃ শেখ বিল্লালে বাড়িতে গত ৪ এপ্রিল বিকাল অনুমান ৪ ঘটিকার সময় আসামী শেখ জালাল, রাসেল শেখ, নাইম শেখ, রাজিব শেখ, মমতা বেগম বুড়ি, পান্না বেগম, আন্না বেগম, টিপু শেখ, লাবনী আক্তার, আনোয়ারা বেগম গং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া অনাধিকার প্রবেশ করিয়া বাড়ির সিসি ক্যামেরা, টিনের বাউন্ডারী, জানালার গ্লাস ও ঘরের আসবাবপত্র এবং তৈজসপত্র ভাঙিয়া আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আসামী লাবনী আক্তার সেলিনা বেগমের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন যার মূল্য অনুমান ১ লক্ষ ৫ হাজার টাকা এবং আসামী পান্না বেগম তার হাতে থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চুরি যার মূল্য অনুমান ১ লক্ষ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। অন্যান্য আসামীরা বেআইনী ভাবে তাদের বাড়ির সকলকে ঘরের ভিতর আটক করিয়া বাউন্ডারি গেটে তালা মারিয়া দেয় এবং বাদীনীসহ স্বামী শেখ বিল্লাল ও ছেলে ফয়সালকে মারপিট করিয়া গুরুতর জখম করে। পরবর্তীতে বাদীনী ৯৯৯ ফোন করিয়া পুলিশের সহায়তায় বাড়ির গেটের তালা ভাঙিয়া তাদেরকে উদ্ধার করে এবং শেখ বিল্লাল ও ফয়সালকে চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করিলে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফকে তদন্তভার দেন। কিন্ত তিনি কোন প্রকার ব্যবস্থা না নিয়া আসামীদের সহিত যোগসাজসে অভিযোগের কার্যকারিতা গ্রহণ না করিলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালত, ফরিদপুরে মামলা দায়ের করিলে আদালতের বিজ্ঞ বিচারক আসিফ এলাহী বিষয়টি ৭২ ঘন্টার মধ্যে এজাহার রুপে গণ্য করিয়া মামলা রুজু করার জন্য অফিসার-ইন-চার্জ, কোতয়ালী থানা, ফরিদপুরকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক মামলাটি রুজু করিয়া এসআই কবির আহমেদকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। ইতিমধ্যে সকল আসামীগণ আদালতে হাজির হইয়া জামিনে আসেন। আসামীরা জামিনে এসেই পুনরায় বাদিনী ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান অব্যাহত রেখে বাড়িতে প্রবেশ করতে বাধা প্রদান করছে। এমতাবস্থায় বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন সময় শালিসী বৈঠক হলেও কোন প্রকার সুরাহা না হওয়ায় বাদিনী তার পরিবার নিয়ে সংকায় দিন কাটাচ্ছেন বিধায় বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে ৮নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মাসুদ মোল্যা এ প্রতিবেদককে বলেন, বাদী এবং আসামীরা আত্মীয়। বাদিনীর ছেলের সহিত শেখ জালালের মেয়ের বিবাহকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আমরা এলাকায় দুই বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসেও বিষয়টি নিষ্পত্তি করতে পারি নাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসই আশরাফ জানান, আমার কাছে অভিযোগ দিয়েছিল আমি চেষ্টা করেছিলাম মিমাংসা করার জন্য, কিন্তু কোন পক্ষই মিমাংসায় রাজি না হওয়ায় বাদিনী সেলিনা বেগম বিজ্ঞ আদালতে মামলা করলে আদালতের নির্দেশে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা রুজু হয় যার নং- ২১, তারিখ ঃ ০৯/০৪/২০২৫ইং। মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই কবির আহমেদ দায়িত্ব দেওয়া হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির আহমেদ এ প্রতিবেদক জানান মামলা রুজু হওয়ার পরে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আসামীরা বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জখমীদের চিকিৎসা সনদের ফরিদপুর সদর হাসপাতালে আবেদন করেছি। চিকিৎসার সনদ পেলে তদন্তশেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হবে। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati