1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু 

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৬৬ Time View

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামের মো: আকতার হোসেন নামে একজনকে এলোপাথারীভাবে কুপিয়েছে, জখমের ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার পর দিন পশরা গ্রামের আব্দুল হাফেজ হান্নান মিয়ার ৫ পুত্র তাওহিদ মিয়া (৪৫) কে ১নং, বাদিউল @ বাদল (৩৬) কে ২নং, ওয়ালিদ কে ৩নং, গালিবুল ইসলাম @ মীম (২৮) কে ৪ নং, তাবাসসুম @ শান্তা (৪০) কে ৫নং সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নাম উল্লেখ করে আকতারের ছেলে মো: ইকবাল হোসেন @ শুভ কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছিলেন।

ঐ এজাহারে ইকবাল উল্লেখ করেন, গত ১৪ই মে রাত সাড়ে দশটার দিকে নয়ন খান তার শ্বশুর বাড়ীতে একটি পারিবারিক বিষয়ে আলাপের জন্য আমার পিতা আকতার হোসেন কে নিয়ে যাওয়ার পথে তার পিতার হাতে থাকা টর্চ লাইটের আলো তাওহিদ মিয়ার চোঁখে লাগলে, তাওহিদ রাগান্বিত হয়ে আকতার কে গালিগালাজসহ মারধর করে।

এ সময় তাওহিদ এর অন্যান্য ভাইয়েরা চাপাতি, ছ্যানদা, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আকতার কে জখম করে। এদিকে নিহত আকতার এর ডাক চিৎকার শুনে তার দুই ভাই আওলাদ হোসেন ও আজাদ হোসেন বাঁধা দিতে আসলে মামলার বিবাদীরা তাদেরও কুপিয়ে রক্তাত্ত! জখম করে।

একপর্যায়ে স্থানীয়রা আকতার ও তার দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি করলে আকতার এর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ফরিদপুর রেজওয়ান মোল্যা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করেন মো: ইকবাল হোসেন।

এদিকে ২০ মে ভোরের দিকে আকতার হোসেন চিকিৎসাধীন অবস্থায় রেজওয়ান মোল্যা হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে কোতয়ালী থানা পুলিশ নিহত আকতারের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে পারিবারের কাছে লাশ হস্থান্তর করে পুলিশ।

গতকাল ২০ মে বিকেলে নিহত আকতারের লাশ নামাজে জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। এদিকে আকতারের মৃত্যুতে পরিবারে ও এলাকায় বইছে শোকের মাতম। সামান্য একটি টর্চ লাইটের আলোকে কেন্দ্র করে আকাতার হোসেন কে নির্মম ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তারা ন্যায় বিচার দাবি করছেন।

একই সাথে স্থানীয়রাও এ হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati